তিন দশক পর নারী সুরক্ষা আইন সংস্কার করলো চীন

আপডেট : ৩১ অক্টোবর ২০২২, ০১:৫৩ পিএম

লিঙ্গ বৈষম্য ও যৌন হয়রানি থেকে নারীদের অধিকতর সুরক্ষা দিতে আইন পাস করেছে চীন। গত ৩০ বছরের মধ্যে এই প্রথম চীনে নারীদের সুরক্ষায় আইনে পরিবর্তন আনা হলো।

রোববার ন্যাশনাল পিপলস কংগ্রেসর (এনপিসি) স্থায়ী কমিটিতে নারী অধিকার ও স্বার্থ সংরক্ষণ আইন শিরোনামে বিলটি পেশ করা হয়। 

এর কয়েকদিন আগে, তৃতীয়বারের মতো সংশোধন ও বিপুল জনমত সংগ্রহের পর বিলটি দেশটির সর্বোচ্চ আইনসভায় উপস্থাপন করা হয়েছিল।

আইনটি প্রণয়ন হওয়ার খবর ছাড়া এ বিষয়ে আর বিস্তারিত কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ফলে বোঝা যাচ্ছে না, আইনে রক্ষণশীল মনোভাবগুলো কতটা রয়ে গেছে। 

চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, আইনটি দরিদ্র, বয়স্ক ও প্রতিবন্ধী নারীদের মতো সুবিধাবঞ্চিত গোষ্ঠীগুলোর অধিকার ও স্বার্থ সুরক্ষাকে শক্তিশালী করবে। 

নারীর শ্রম ও সামাজিক নিরাপত্তা অধিকার ও স্বার্থ লঙ্ঘন হলে নিয়োগকর্তাদের জবাবদিহি দিতে হবে। পাচার ও অপহৃত নারীদের উদ্ধারে বাধা দিলে অপরাধ হিসেবে গণ্য হবে নতুন আইনে। 

আরও পড়ুন: ‘কবরে জিন্দাবাস’ ছেড়ে নিজে বাড়িতে সাইফুল্লাহ

পাচার ও অপহরণ হওয়া নারীদের উদ্ধারের দায়িত্ব স্থানীয় কর্তৃপক্ষের ওপর ন্যস্ত হবে। এ বছর অনলাইনে একটি ছবিতে দেখা গেছে এক নারীকে শিকল দিয়ে আটকে রাখা হয়েছে। 

এতে মানবপাচার সামাল দেওয়ার ব্যাপারে বিক্ষোভ ও বিতর্কের সৃষ্টি হয়, বিশেষ করে গ্রামীণ এলাকার বিষয়ে, যেখানে অনেক বছর ধরেই এমন ঘটনার কথা নথিবদ্ধ হয়ে আসছে।


একাত্তর/এসজে

দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
চীন সীমান্ত সংলগ্ন তিমুরে এলাকায় পাহাড় ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি কমাতে একটি অত্যাধুনিক আগাম সতর্কীকরণ ব্যবস্থা (আর্লি ওয়ার্নিং সিস্টেম) গড়ে তোলার উদ্যোগ নিয়েছে নেপাল। সম্প্রতি হিমবাহ ধসের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর