তুরস্কে রুশ-মার্কিন গোয়েন্দা প্রধানের বৈঠক

আপডেট : ১৫ নভেম্বর ২০২২, ০৫:১৬ পিএম

তুরস্কের রাজধানী আঙ্কারায় বৈঠক করেছেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-র পরিচালক উইলিয়াম বার্নস ও রাশিয়ান গোয়েন্দা সংস্থা ফরেইন ইন্টেলিজেন্স সার্ভিসের প্রধান সের্গেই নারিশকিন। 

সোমবার (১৪ নভেম্বর) এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকোভের বরাতে জানিয়েছে রুশ বার্তাসংস্থা তাস। 

পেসকোভ বলেন, 'এ ধরণের আলাপ-আলোচনা সত্যিই হয়েছে। এর উদ্যোগ নিয়েছে আমেরিকা।' 

হোয়াইট হাউজের এক কর্মকর্তা জানিয়েছেন, বার্নস ও নারিশকিনের মধ্যকার বৈঠকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরিণাম নিয়ে আলোচনা হয়েছে। 

উল্লেখ্য, সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যেও একই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ইউক্রেনে পারমাণবিক যুদ্ধের ঝুঁকি কমানো নিয়ে আলোচনা করেন তারা।

তবে নাম প্রকাশ না করার শর্তে হোয়াইট হাউজ কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, বার্নস ইউক্রেন যুদ্ধের মীমাংসা নিয়ে কোনও ধরণের আলাপ-আলোচনা করেননি। তিনি কেবল রাশিয়া কর্তৃক পারমানবিক অস্ত্র ব্যবহারের পরিণাম ও কৌশলগত স্থিতিশীলতা নষ্ট হওয়ার ঝুঁকির ব্যাপারে বার্তা দিচ্ছেন। 

এছাড়াও বার্নস বেআইনিভাবে আটক মার্কিন নাগরিকদের ব্যাপারেও কথা বলবেন বলে জানান ওই কর্মকর্তা। 

রাশিয়ায় নিযুক্ত সাএক মার্কিন রাষ্ট্রদূত বার্নসকে ২০২১ সালে বাইডেন রাশিয়ায় পাঠিয়েছিলেন ইউক্রেন সীমান্তে সেনা মোতায়েন নিয়ে তাকে সতর্ক করতে। 

মার্কিন ওই কর্মকর্তা আরও জানান, বার্নসের সফর নিয়ে আগেই ইউক্রেনকে জানানো হয়েছিলো। ইউক্রন বিষয়ে তাদের মৌলিক নীতি কঠোরভাবে অনুসরণ করা হয়, আর তা হলো ইউক্রেনের ব্যাপারে কোনও কিছুই ইউক্রেনকে ছাড়া হবে না। 

আরও পড়ুন: ৮০০ কোটি ছুঁলো বিশ্বের জনসংখ্যা, বাংলাদেশ অষ্টম

এদিকে, এ বৈঠকের ব্যাপারে জাতিসংঘ প্রধান অ্যান্টনিও গুটেরেসের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে জাতিসংঘ কিছুই জানে না। তবে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলাপকে ইতিবাচক লক্ষণ বলে আখ্যা দিয়েছেন তিনি। 

গত মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ১৯৬২ সালের কিউবান মিসাইল সংকটের পর সবচেয়ে বড় পারমাণবিক বিপর্যয়ের ঝুঁকিতে রয়েছে বিশ্ব। ইন্দোনেশিয়ায় জি-টোয়েন্টি সম্মেলনের আগে চীনা প্রেসিডেন্টের সাথে বৈঠকেও তিনি পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি নিয়ে আলোচনা করেন। 


একাত্তর/এসজে

পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর