ক্ষুদ্র নৃগোষ্ঠী নিয়ে মন্তব্যে রাশিয়ার তোপের মুখে পোপ

আপডেট : ২৯ নভেম্বর ২০২২, ০৪:৫৪ পিএম

ইউক্রেন যুদ্ধে কিছু কিছু ক্ষুদ্র নৃগোষ্ঠীর সৈনিকরা অন্যান্যদের তুলনায় বেশি বর্বর আচরণ করেছে বলে মন্তব্য করেছেন পোপ ফ্রান্সিস। আর এ মন্তব্যের জেরে তার ওপর খেপেছে রাশিয়া। 

মঙ্গলবার (২৯ নভেম্বর) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জেসুইট ম্যাগাজিন 'আমেরিকা'র সাথে এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেছেন পোপ। 

সাক্ষাৎকারে তার কাছে জানতে চাওয়া হয় কেন তিনি যুদ্ধের জন্য সরাসরি রাশিয়ার প্রতি নিন্দা জানাতে অনীহা প্রদর্শন করেছেন। 

জবাবে পোপ বলেন, সাধারণত চেচেন ও বুরিয়াৎ সেনারাই 'সবচেয়ে বেশি বর্বর'। এছাড়াও ১৯৩০ এর দশকে ইউক্রেনে ক্রেমলিনের কারণে সৃষ্ট দুর্ভিক্ষকে গণহত্যা বলে আখ্যা দেন তিনি। 

তিনি বলেন, 'সাধারণত তারাই সবচেয়ে বেশি বর্বর যারা রাশিয়ান তবে রুশ সংস্কৃতির নয়, যেমন চেচেন ও বুরিয়াৎরা'। 

পোপের এ মন্তব্যকে 'বিকৃতি' বলে আখ্যা দিয়ে রাশিয়া বলে, সব জাতীয় গোষ্ঠী 'একটি পরিবার'। 

উল্লেখ্য, রাশিয়ার দক্ষিণ-পশ্চিমে চেচনিয়ার বাসিন্দারা চেচেন বলে পরিচিত। এদের বেশিরভাগই ইসলাম ধর্মাবলম্বী। আর পূর্ব সাইবেরিয়ার বুরিয়াশিয়ার মঙ্গোল নৃগোষ্ঠীর জনগণ বুরিয়াৎ নামে পরিচিত। তারা বৌদ্ধ ও শামানিক বিশ্বাসে বিশ্বাসী। 

রাশিয়ায় আলাদা আলাদা নৃতাত্ত্বিক ও ধর্মীয় গোষ্ঠী রয়েছে। তবে দেশটির বেশিরভাগ জনগণ অর্থোডক্স খ্রিস্টান। 

সাক্ষাৎকারে পোপ ফ্রান্সিস বলেন, তিনি বেশ কয়েকবার টেলিফোনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে ও দূতের মাধ্যমে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আলাপ করেছেন। 

সরাসরি পুতিনের নিন্দা না জানানোর ব্যাপারে তিনি বলেন, 'অনেক সময় আমি কাউকে সরাসরি অপমান করতে চাই না বলে নাম উল্লেখ করি না, যদিও সবাই জানে আমি কার কথা বলছি। সবসময় নাম ও পদবী উল্লেখ করতে হবে এমনটা জরুরী নয়'। 

পরে তিনি আরও বলেন, 'সবাই আমার অবস্থান জানে, পুতিনকে সহ হোক আর তাকে ছাড়া, তার নাম না নিয়েই'। 

আরও পড়ুন: মাঙ্কিপক্সের নতুন নাম এমপক্স: ডব্লিউএইচও

পোপের এসব মন্তব্যের নিন্দা জানিয়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, 'এটি আর রুশোফোবিয়া নয়। এটি এমন পর্যায়ের বিকৃতি যার কোনও নাম আমার কাছে নেই'। 

পরে টেলিগ্রাম অ্যাপে এক পোস্টে তিনি বলেন, 'বুরিয়াৎ, চেচেন এবং আমাদের বহুজাতিক দেশের অন্য সব প্রতিনিধিদের নিয়ে আমরা একটি পরিবার'। 


একাত্তর/এসজে

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
যুদ্ধ সাড়ে চার বছরে গড়ালেও রক্তক্ষয়ী ড্রোন হামলার তীব্রতা কমছে না এতটুকুও! রাশিয়া এবং দেশটির দখলকৃত ইউক্রেনীয় অঞ্চলে ইউক্রেনের সাম্প্রতিক ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর