আরেকটি শীতল যুদ্ধের আশঙ্কায় জার্মান চ্যান্সেলরের হুশিয়ারি

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২, ১২:৪৭ পিএম

বিশ্বকে বিভিন্ন ব্লকে বিভক্ত করার মধ্য দিয়ে আরও একটি শীতল যুদ্ধ সংঘটিত হতে পারে বলে পশ্চিমাদের সতর্ক করলেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস। 

বার্তা সংস্থা রয়টার্স জানায়, উলফ শোলৎজ সোমবার ফরেন অ্যাফেয়ার্সের এক নিবন্ধে এমন মন্তব্য করেন।  

নিবন্ধে তিনি লিখেছেন, পশ্চিমাদের উচিত গণতান্ত্রিক মূল্যবাধগুলো রক্ষা করা এবং স্বাধীন সমাজব্যবস্থা রক্ষা করা। বিশ্বকে আবারও বিভিন্ন ব্লকে বিভক্ত করার পাঁয়তারা এড়িয়ে যাবার কথাও বলেন তিনি। জার্মানির মিত্রদের ভূখণ্ড সম্ভাব্য হামলা, সাইবার যুদ্ধ এবং এমনকি পারমাণবিক হামলার দূরবর্তী সম্ভাবনার হুমকির মধ্যে রয়েছে বলে শোলৎজ মন্তব্য করেন।

রাশিয়া এবং চীন একটি বহুমুখী বিশ্বকে হুমকি দিচ্ছে উল্লেখ করে, তাদের হুমকি মোকাবেলায় শক্তিশালী ইউরোপীয় এবং ট্রান্সআটলান্টিক জোট গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর।

এদিকে পশ্চিমারা দাবি করছে রাশিয়া পারমাণবিক যুদ্ধ শুরু করতে চাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও মস্কোর পারমাণবিক অস্ত্রের সম্ভাব্য ব্যবহারকে গুরুতর ভুল বলে মনে করছেন।

যদিও পশ্চিমাদের এই দাবি অস্বীকার করেছে মস্কো। পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়ে রাশিয়া এখনও কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি বলে জানিয়েছে পুতিন প্রশাসন। 

আরও পড়ুন: কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত

মস্কোর দাবি, এ যুদ্ধে রাশিয়া তার পরিকল্পনা মতোই এগোচ্ছে। 

তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, পশ্চিমারা রাশিয়াকে ধ্বংস করার চেষ্টা চালাচ্ছে। ফলে রাশিয়াকে রক্ষা করার জন্য মস্কো তার সকল হাতিয়ার কাজে লাগাবে।


একাত্তর/আরবিএস    

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
যুদ্ধ সাড়ে চার বছরে গড়ালেও রক্তক্ষয়ী ড্রোন হামলার তীব্রতা কমছে না এতটুকুও! রাশিয়া এবং দেশটির দখলকৃত ইউক্রেনীয় অঞ্চলে ইউক্রেনের সাম্প্রতিক ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর