আবার নির্বাচনে দাঁড়াতে চান বাইডেন, ২০২৩-এ সিদ্ধান্ত

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২, ০১:৩৯ পিএম

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ২০২৪ সালে দ্বিতীয় মেয়াদে নির্বাচনে দাঁড়ানোর চেষ্টা করবেন কিনা, নতুন বছরের ‘শুরুতেই’ তিনি সে ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে জানিয়েছেন বাইডেনের প্রধান স্টাফ রন ক্লেইন। 

সোমবার দি ওয়াল স্টীট জার্নালের সিইও কাউন্সিল সামিটে একথা জানান ক্লেইন।

এসময় তিনি বলেন, এ ব্যাপারে বাইডেন তার পরিবারের সাথে পরামর্শ করেছেন। বর্তমানে তার বয়স ৮০ বছর। যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনি ইতোমধ্যে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্টের তালিকায় নাম লিখিয়েছেন। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করলে তার সরে দাঁড়ানোর সময় বয়স হবে ৮৬ বছর।

দি ওয়াল স্টীট জার্নালে সম্প্রচার করা এক সাক্ষাতকারে ক্লেইন বলেন, তিনি বিশ্বাস করেন যে ‘এক্ষেত্রে তার নির্বাচন করার আগ্রহ রয়েছে।’ এ বিষয়ে মন্তব্য করার ক্ষেত্রে ওয়াশিংটনের একেবারে সিনিয়র কর্মকর্তাদের অন্যতম হলেন ক্লেইন।

ক্লেইন বলেন, আমি যুক্তরাষ্ট্রের অনেক ডেমোক্রেটের মুখ থেকে শুনেছি যে তারা চান বাইডেন দ্বিতীয় মেয়াদে নির্বাচনে লড়াই করুক। তবে প্রেসিডেন্ট এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। ছুটির পরপরই তিনি এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে আমি আশা করছি।

আরও পড়ুন: চার জানুয়ারি গাইবান্ধায় আবার ভোট

২০২৪ সালের নির্বাচনের জন্য সম্প্রতি নাম ঘোষণা করা একমাত্র প্রার্থী হচ্ছেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। ২০২০ সালের নির্বাচনে তিনি বাইডেনের কাছে পরাজিত হন। তিনি ওই নির্বাচনে বাইডেনের বিরুদ্ধে ভোট জালিয়াতির অভিযোগ তোলেন ট্রাম্প।

তবে সম্প্রতি বাইডেন জোরালো ইঙ্গিত দিয়ে বলেছেন, তিনি আবারও প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই করবেন।

বাইডেন জানান, তার পরিবারের সদস্যরা (দল) তাকে পুনরায় প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় দেখতে চায়, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে তিনি তাড়াহুড়া করতে চান না।


একাত্তর/আরবিএস   

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
যুদ্ধ সাড়ে চার বছরে গড়ালেও রক্তক্ষয়ী ড্রোন হামলার তীব্রতা কমছে না এতটুকুও! রাশিয়া এবং দেশটির দখলকৃত ইউক্রেনীয় অঞ্চলে ইউক্রেনের সাম্প্রতিক ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর