রাশিয়াকে এপিইসি'তে আমন্ত্রণের কথা জানালো যুক্তরাষ্ট্র

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২২, ১০:৪৮ এএম

যুক্তরাষ্ট্র আয়োজিত এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপিইসি) ব্লকের আগামী বছরের বৈঠকে রাশিয়াকে যোগদানের আমন্ত্রণ জানাবে ওয়াশিংটন। 

সোমবার বাইডেন প্রশাসনের এক কর্মকর্তার বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। 

সিঙ্গাপুরে এক মিডিয়া ব্রিফিংয়ে বাইডেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ম্যাট মারে বলেন, ২১ জাতির এই জোটের বৈঠকে ওয়াশিংটনের তরফে মস্কোকে আমন্ত্রণ জানানো হবে।

আরও পড়ুন: বড় ধরনের পরিবর্তন আসছে ব্রাজিল দলে

এর আগে গত মে মাসে থাইল্যান্ডে এপিইসি-র এক বৈঠকে রাশিয়ার অর্থমন্ত্রী মাকসিম রেশেতনিকভের ভাষণের সময় ইউক্রেন যুদ্ধের প্রতিবাদে বৈঠক থেকে বেরিয়ে যায় যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশের প্রতিনিধিরা।

তবে পুতিন পরের বছর যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে এপিইসি নেতাদের বৈঠকে যোগ দেবেন কিনা তা জানাননি মারে। 

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত মাসে বালিতে আয়োজিত জি২০ সম্মেলনে যোগ দেননি, আয়োজক ইন্দোনেশিয়ার আমন্ত্রণ সত্ত্বেও। 


একাত্তর/আরবিএস

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
যুদ্ধ সাড়ে চার বছরে গড়ালেও রক্তক্ষয়ী ড্রোন হামলার তীব্রতা কমছে না এতটুকুও! রাশিয়া এবং দেশটির দখলকৃত ইউক্রেনীয় অঞ্চলে ইউক্রেনের সাম্প্রতিক ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর