সিরাপ খেয়ে শিশুমৃত্যু

ভারতীয় ওষুধ কোম্পানির বিচারের দাবি গাম্বিয়ার

আপডেট : ২১ ডিসেম্বর ২০২২, ০৪:২৬ পিএম

গাম্বিয়ায় কাশির সিরাপ খেয়ে ৭০ শিশুর মৃত্যুর ঘটনায় ভারতীয় ওষুধ কোম্পানি মেইডেন ফারমাসিউটিক্যালসের বিচারের সুপারিশ করেছে গাম্বিয়ার পার্লামেন্টারি কমিটি। 

বিষাক্ত ওষুধ রপ্তানির অভিযোগে মেইডেন ফারমাসিউটিক্যালসকে দায়ী করা উচিৎ বলে দাবি করেছে তারা। 

বুধবার (২১ ডিসেম্বর) বিবিসির প্রতিবেদনে বলা হয়, কয়েক সপ্তাহের তদন্তের পর মেইডেন ফারমাসিউটিক্যালসের বিচারের জন্য কঠোর পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছে গাম্বিয়ার পার্লামেন্টারি কমিটি। 

কমিটি মেইডেন ফারমাসিউটিক্যালসের সব পণ্য নিষিদ্ধ করা এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার সুপারিশ করে। 

এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) অক্টোবরে সতর্কতা জারি করে জানায়, ওই ভারতীয় কোম্পানির তৈরি সিরাপ পানে শিশুদের মৃত্যু হচ্ছে। তবে মেইডেন ফার্মাসিউটিক্যালস অভিযোগ অস্বীকার করেছে।

সংসদীয় কমিটি তাদের প্রতিবেদনে বলেছে, 'সমস্ত বৈজ্ঞানিক পরীক্ষার ফলাফল নির্দেশ করে যে প্রোমেথাজিন ওরাল সল্যুশন, কফেক্সমালিন বেবি কফ সিরাপ, মেকফ বেবি কফ সিরাপ এবং ম্যাগ্রিপ এন কোল্ড সিরাপে শিশুদের জন্য ক্ষতিকর ডায়থাইলিন গ্লাইকোল এবং ইথিলিন গ্লাইকোল ছিল। ডাইথিলিন গ্লাইকোল এবং ইথিলিন গ্লাইকোল মানুষের জন্য বিষাক্ত এবং খাওয়া হলে মারাত্মক ফল হতে পারে।' 

তবে কমিটি আরও বলেছে, শিশুদের মৃত্যুর সঠিক বৈজ্ঞানিক কারণ এখনও তদন্তাধীন।

আরও পড়ুন: ক্যালিফোর্নিয়ায় ভূমিকম্পে দুইজনের প্রাণহানি

এ বছরের জুলাইয়ের শেষের দিকে গাম্বিয়ায় হঠাৎ কিডনি রোগের কারণে ৭০ শিশুর মৃত্যু হয়। ডব্লিউএইচও তখন মেইডেন ফার্মাসিউটিক্যালসের চারটি ওষুধকে গাম্বিয়ান শিশুদের মৃত্যুর সঙ্গে সম্ভাব্য কারণ হিসেবে চিহ্নিত করে এবং বিশ্বব্যাপী সতর্কতা জারি করে।

অক্টোবরে খবরটি ছড়িয়ে পড়ার পর ভারত জানায়, তারা ওই ওষুধগুলোর বিষয়ে তদন্ত করছে এবং মেইডেন ফার্মাসিউটিক্যালসের প্রধান কারখানায় উৎপাদন বন্ধ করার নির্দেশ দিয়েছে।


একাত্তর/এসজে

ধুলোর ধোঁয়াশায় আচ্ছন্ন চারপাশ, ভাঙা কংক্রিটের নিচে চাপা পড়ে থাকা তরুণদের জীবন বাঁচানোর আকুল চেষ্টা এবং জানালা দিয়ে দৃশ্যটি দেখে এক নারীর হৃদয়বিদারক চিৎকার, দিল্লির সত্য নিকেতনের ‘হোস্টেল ডেজ’ ভবন...
‘বাবা, একদিন আমি বড় অফিসার হব, আর তোমার নাম উজ্জ্বল করব’- স্বপ্নের শহর দিল্লিতে পড়তে এসে বাবাকে দেওয়া এই কথাটি আর রাখা হলো না ১৯ বছর বয়সী মেধাবী তরুণ অক্ষত সিং যাদবের। দিল্লির ঐতিহ্যবাহী পিজিডিএভি...
ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় ৫০ বছর পুরোনো একটি পাঁচতলা ভবন ধসে পড়ার মর্মান্তিক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে সাত জনে দাঁড়িয়েছে। এই ঘটনায় আরও সাত জন গুরুতর আহত হয়ে হাসপাতালে...
ভারতের মুর্শিদাবাদে বিশ্ব দূরপাল্লার সাঁতারে স্বর্ণ পদক জিতেছেন বাংলাদেশের ফয়সাল আহমেদ। ফয়সাল ছাড়াও এই প্রতিযোগিতায় বাংলাদেশি সাঁতারুরা দুটি রৌপ্য ও একটি ব্রোঞ্জসহ মোট চারটি পদক জয় করেছেন।
আমেরিকা ও ইসরাইলের দফায় দফায় হামলা এবং নৌ-অবরোধের মধ্যেও ইরানের অপরিশোধিত তেল রপ্তানি এক ঘণ্টার জন্যও বন্ধ হয়নি বলে দাবি করেছেন দেশটির পেট্রোলিয়াম মন্ত্রী মহসিন পাকনেজাদ। একই সঙ্গে ধ্বংসপ্রাপ্ত...
সম্প্রতি নেপাল ও চীন সীমান্তে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী বন্যা ও কাদা-পাথরের ধস বিশ্বজুড়ে গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি করেছে। চার হাজার ফুট উপর থেকে হিমবাহের বিশালাকার বরফের স্তূপ হঠাৎ খসে পড়ে ঘটে যাওয়া এই...
মামলার আসামি নন, অথচ নাম-বাবার নাম ও গ্রামের নাম মিলে যাওয়ায় পটুয়াখালীর এক জেলেকে গ্রেপ্তার করে ১৮ দিন কারাগারে রাখার অভিযোগ উঠেছে মহিপুর থানা পুলিশের বিরুদ্ধে।
জাতীয় সংসদে আরও চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। সোমবার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে জাতীয় সংসদে চিফ হুইপ মো. নুরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর