সিকিমে খাদে পড়ল ভারতীয় সেনাবাহিনীর গাড়ি, নিহত ১৬

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২২, ১২:০০ পিএম

ভারতের সিকিমের জেমা অঞ্চলে শুক্রবার (২৩ ডিসেম্বর) সেনাভর্তি একটি ট্রাক খাদে পড়ে যায়। 

এতে তিনজন অফিসারসহ ১৬ জন সেনা নিহত হয়েছেন। সেনাবাহিনীর এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানায় এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, ট্রাকটি একটি তিনটি গাড়ির কনভয়ের অংশ ছিল বলে জানিয়েছে সেনাবাহিনী। ট্রাকটি সকালে চাটেন থেকে থাঙ্গুরের দিকে যাচ্ছিল।

সেনাবাহিনী জানিয়েছে, জেমা যাওয়ার পথে একটি তীক্ষ্ণ বাঁক নেওয়ার সময় ট্রাকটি খাড়া ঢালে পড়ে যায়। দুর্ঘটনার পর অবিলম্বে উদ্ধার অভিযান শুরু করা হয়। চারজন আহত সেনাকে জরুরী বিমান ব্যবস্থার মাধ্যমে হাসপাতালে পাঠানো হয়। এই এই ক্ষতির মুহুর্তে শোকাহত পরিবারের সঙ্গে রয়েছে ভারত সেনাবাহিনী। 

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং টুইট করেছেন, 'উত্তর সিকিমে একটি সড়ক দুর্ঘটনায় ভারতীয় সেনাদের প্রাণহানির ঘটনা গভীরভাবে বেদনাদায়ক। জাতি তাদের সেবা ও প্রতিশ্রুতির জন্য গভীরভাবে কৃতজ্ঞ। শোকাহত পরিবারের প্রতি আমার সমবেদনা। যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছি।'


একাত্তর/এআর

রাশিয়া-নিয়ন্ত্রিত ক্রিমিয়ায় এক ভয়াবহ বোমা হামলায় রাশিয়ার কৃষ্ণসাগর বহরের উচ্চপদস্থ কর্মকর্তা রবার্ট শাগিভ নিহত হয়েছেন। দ্য নিউইয়র্ক পোস্টের তথ্য অনুযায়ী, ৪৯ বছর বয়সী শাগিভ মূলত ইউক্রেনের...
মধ্যপ্রাচ্যে ইরানের চালানো প্রথম দফার হামলায় গুরুতর আহত আরও এক মার্কিন সেনা সদস্য চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার, মার্কিন সেন্ট্রাল কমান্ড এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। এর...
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে রাজধানী কারাকাসে পরিচালিত মার্কিন হামলায় অন্তত ১০০ জন নিহত হয়েছেন।
দক্ষিণ সিরিয়ায় জাতিগত সংঘর্ষে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। পরিস্থিতি শান্ত করতে সেখানে আইনশৃঙ্খলা বাহিনী পাঠিয়েছে কর্তৃপক্ষ।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর