জাপানে এভিয়ান ফ্লু'র রেকর্ড সংক্রমণ

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৩, ১১:১৫ এএম

জাপানে চলতি মৌসুমে রেকর্ড সংখ্যক এভিয়ান ফ্লু'র সংক্রমণ শনাক্ত হয়েছে। রাজধানী টোকিওর অদূরে অবস্থিত চিবা জেলার আসাহি শহরে এবং দক্ষিণের জেলা ফুকুওকার কোগা শহরে মুরগির খামারে সংক্রমণের ঘটনা নিশ্চিত করেছে কর্তৃপক্ষ৷

দেশটির কৃষি মন্ত্রণালয়ের বরাতে এনএইচকে জানায়, মঙ্গলবার সর্বশেষ এই দুই সংক্রমণের ঘটনা নিশ্চিত হওয়ার মাধ্যমে এই মৌসুমে বার্ড ফ্লু সংক্রমণের সংখ্যা ২০২০-২০২১ সালের শীতকালে হওয়া আগের রেকর্ডকে ছাড়িয়ে গেছে।

চিবা জেলা কর্মকর্তারা জানান, সোমবার ওই খামারে ৩০টি মুরগি মারা যায়। এসবের দেহে অত্যন্ত সংক্রামক বার্ড ফ্লু ভাইরাস শনাক্ত হয়েছে।

এরইমধ্যে ওই খামারের প্রায় ১০ হাজার মুরগিকে মেরে ফেলা হয়েছে। পাশাপাশি খামারের ৩ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে মুরগি ও ডিমের পরিবহন এবং ১০ কিলোমিটার ব্যাসার্ধের এলাকা থেকে এগুলোর চালানও নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন।

চিবা জেলার গভর্নর কুমাগাই তোশিহিতো সোমবার বলেন, স্থানীয় মুরগি ও গবাদি পশু শিল্পের উপর এ সংক্রমণের প্রভাব কমাতে হলে এর প্রাদুর্ভাব অবশ্যই রোধ করতে হবে।

অন্যদিকে দক্ষিণের জেলা ফুকুওকার কোগা শহরের একটি খামারে সংক্রমণের ঘটনা নিশ্চিত করার পর সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। 

স্থানীয় কৃষি কর্মকর্তারা বলছেন, দ্রুত ব্যবস্থা নিতে ব্যর্থ হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। 

আরও পড়ুন: ঘন কুয়াশা ও ঠাণ্ডা পায়ে ঠেলে গাইবান্ধায় ভোট চলছে

উল্লেখ্য, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা  বা এভিয়ান ফ্লু ভাইরাসজনিত মুরগির একটি মারাত্বক সংক্রামক ও ছোঁয়াচে রোগ। অতি দ্রুত ছড়িয়ে পড়া বা উচ্চ মৃত্যু হারের জন্য এ রোগকে মুরগির প্লেগও বলা হয়। রোগটিকে বার্ড ফ্লু বলেও আখ্যায়িত করা হয়। 

মুরগি, টার্কি, ফিজ্যান্ট, কোয়েল, হাঁস, রাজহাঁস, গিনিফাউল এবং আরও নানা জাতীয় পাখি এ রোগে আক্রান্ত হয়ে থাকে। ধারণা করা হয় বন্য জলচর পাখিরা এ ভাইরাসের বাহক হিসেবে কাজ করে। সকল বয়সের মুরগি এ রোগে আক্রান্ত হতে পারে তবে বাচ্চা ও বাড়ন্ত মুরগি বেশি আক্রান্ত হয়। তাছাড়া, এটি একটি জুনোটিক ডিজিজ, যা মানুষকেও আক্রান্ত করতে পারে।


একাত্তর/আরবিএস 

অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করার লক্ষ্যে কর্মঘণ্টা ও ওভারটাইমের বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার। মঙ্গলবার থেকে কার্যকর হতে যাওয়া এই পদক্ষেপকে ঘিরে দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া...
জাপানের সর্বোচ্চ ও পবিত্র পর্বত হিসাবে বিবেচিত ‘মাউন্ট ফুজি’ জয়ের চরম নেশায় এক বাপের কাণ্ড দেখে চোখ কপালে উঠেছে স্বয়ং দেশটির পুলিশের! পাহাড়ে চড়তে গিয়ে ক্লান্তি প্রকাশ করায় সাত বছরের সন্তানকে হাজার...
জাপানের কাছেই বিতর্কিত একটি দ্বীপে বৃহস্পতিবার ঝটিকা সফর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো দ্বীপে পুতিনের এই পা রাখা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে...
প্রচণ্ড গতিতে ধেয়ে আসা সামুদ্রিক ঘূর্ণিঝড় বা টাইফুন ডলফিনের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে পড়েছে জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়া ও কাগোশিমা প্রশাসনিক অঞ্চল। শনিবার ঝড়ের আঘাতে অন্তত ছয়জন আহত হওয়ার পাশাপাশি...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর