বিধ্বস্ত উড়োজাহাজের ব্ল্যাকবক্স উদ্ধার, এখনও নিখোঁজ চার

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৩, ০৩:২৯ পিএম

নেপালে বিধ্বস্ত উড়োজাহাজের দুইটি ব্ল্যাকবক্স উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা। সেইসাথে নিখোঁজ বাকি চার আরোহীর সন্ধানে অভিযান চলছে। খবর: ইন্ডিয়া টুডে

সোমবার (১৬ জানুয়ারি) সকালে উদ্ধারকারীরা দুর্ঘটনাস্থল থেকে ব্ল্যাকবক্সটি উদ্ধার করে বলে জানান কাঠমান্ডু বিমানবন্দরের কর্মকর্তা শের বাথ ঠাকুর। 

ইয়েতি এয়ারলাইন্সের মুখপাত্র সুদর্শন বারতৌলা জানান, ব্ল্যাকবক্সগুলো নেপালের সিভিল এভিয়েশন অথরিটির কাছে হস্তান্তর করা হয়েছে।

ব্ল্যাক বক্স থেকে পাওয়া তথ্য- একটি ককপিট ভয়েস রেকর্ডার এবং ফ্লাইট ডেটা রেকর্ডার দুর্ঘটনার কারণ নির্ধারণে তাৎপর্যপূর্ণ প্রমাণিত হতে পারে।

রোববার (১৫ জানুয়ারি) টুইন-ইঞ্জিনের এটিআর ৭২ উড়োজাহাজটি কাঠমান্ডু থেকে পর্যটন শহর পোখারার দিকে যাচ্ছিলো। বিমানবন্দরে অবতরণের মাত্র ১০ সেকেন্ড আগে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। 

নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটিতে ১৫ বিদেশী নাগরিক এবং চারজন ক্রুসহ মোট ৭২ জন আরোহী ছিল। 

আরও পড়ুন: নেপালে উড়োজাহাজ বিধ্বস্ত: জীবিত উদ্ধার হলো না কেউ

কাঠমান্ডু পোস্টের প্রতিবেদন অনুযায়ী, উদ্ধারকারীরা এখন পর্যন্ত দুর্ঘটনার ধ্বংসাবশেষ থেকে ৬৮ জনের মৃতদেহ উদ্ধার করেছে। বাকি চারজনের জন্য অনুসন্ধান আবার শুরু হয়েছে। 

এর আগে প্রতিকূল পরিস্থিতির কারণে রোববার রাতে উদ্ধার প্রচেষ্টা স্থগিত করা হয়। 


একাত্তর/এসজে

দুবাই থেকে ইসরাইলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমানে মাঝআকাশে ককপিটের ভেতরে দুই পাইলটের মধ্যে নজিরবিহীন ও রক্তক্ষয়ী মারামারির ঘটনা ঘটেছে! এই সহিংস গোলযোগের কারণে বিমানটি নিয়ন্ত্রণ...
বাংলাদেশ ও তুরস্কের পক্ষ থেকে যৌথভাবে মোট ১১১টি বোয়িং উড়োজাহাজ কেনার পাশাপাশি আরও ৫০টি বিমান কেনার বিকল্প সুযোগ রাখার এই বিশাল চুক্তিকে কেন্দ্র করে নিজ সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে...
আকাশপথে দ্রুত যোগাযোগের দুনিয়ায় এক অবিশ্বাস্য বিপ্লব আনতে চলেছে চীন! শব্দের গতির চেয়ে দ্বিগুণেরও বেশি বেগে ছুটতে সক্ষম নতুন এক সুপারসনিক যাত্রীবাহী বিমান নির্মাণের পথে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে...
যুক্তরাষ্ট্রের মিশিগানের গ্রামীণ আকাশে প্রশিক্ষণ চলার সময় মার্কিন বিমান বাহিনীর এক এফ-১৬ যুদ্ধবিমান হঠাৎ দুর্ঘটনার কবলে পড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তবে পাইলট সময়মতো বিমান থেকে বের হতে সক্ষম হওয়ায়...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর