নাইজেরিয়ায় একটি গ্রামে বন্দুকধারী ডাকাতদের হামলায় এবং নিরাপত্তা বাহিনীর সাথে তাদের সংঘর্ষে ৪০ জনেরও বেশি নিহত হয়েছেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দেশটির কাটসিনা রাজ্যে এই সংঘর্ষ ঘটে। খবর: আলজাজিরা।
কাটসিনা পুলিশের মুখপাত্র গাম্বো ইসাহ জানান, একটি সশস্ত্র ডাকাত দল বাকোরি গ্রামে হামলা চালায় এবং গ্রামবাসীর ওপর গুলি ছুঁড়তে থাকে। এতে ৪০ জনেরও বেশি নিহত হয়। এর পর পালিয়ে যাওয়ার আগে তারা গ্রামের গবাদিপশু লুট করে নিয়ে জঙ্গলে পালিয়ে যায়।
ঘটনার পরপরই জঙ্গলে ডাকাতদের খোঁজ করতে স্থানীয় নিরাপত্তা বাহিনীদের দায়িত্ব দেওয়া হয়। পরে জঙ্গলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়। গোলাগুলির ফলে ব্যাপক প্রাণহানিও হয়।
এই অভিযানের বিষয়ে ইসাহ বলেন, অভিযুক্তদের শাস্তির মুখোমুখি করতে একটি যৌথ অভিযান চলছে।
আরও পড়ুন: মিয়ানমারের ৩৭ শহরে সামরিক আইন জারি
কাটসিনা সরকারের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ইব্রাহিম আহমেদ জানান, গ্রামবাসীদের আইন নিজ হাতে তুলে না নেয়ার আহ্বান জানানো হয়েছে। অপরাধীদের শাস্তির আওতায় আনা হবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
একাত্তর/জো
