ফল-সবজি কেনায় পরিমাণ বেধে দিয়েছে যুক্তরাজ্য

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৪২ পিএম

যুক্তরাজ্যে নির্দিষ্ট কিছু ফল ও সবজির সরবরাহ ঘাটতি তৈরি হয়েছে। এমন অবস্থায় যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় কয়েকটি সুপারমার্কেট টমেটো, শসা, রাস্পবেরিসহ নির্দিষ্ট কিছু ফল ও সবজি কেনার পরিমাণ নির্ধারণ করে দিয়েছে। ২-৩টির বেশি কেনা যাচ্ছে না, নামিদামি সুপারসপগুলোতে। 

আফ্রিকা থেকে সবজি আমদানি করে যুক্তরাজ্য। এবার ইউরোপ ও আফ্রিকায় চলতে থাকা বৈরী আবহাওয়ার কারণে এসব অঞ্চল থেকে যুক্তরাজ্যে বিশেষ কিছু ফল ও সবজি আসা কমে গেছে। পাশাপাশি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবেও সরবরাহ তৈরি হয়েছে ঘাটতি। 

এ ছাড়া বিদ্যুতের দাম বেড়ে যাওয়ায় নেদারল্যান্ডসের চাষিরা এবার গ্রিনহাউসে চাষাবাদ করতে হিমশিম খাচ্ছেন। সেখান থেকেও সরবরাহ কম হচ্ছে। ফলে টমেট, শসাসহ বেশ কিছু ফলের সংকট দেখা দিয়েছে যুক্তরাজ্য। অনেক জায়গায় এসব পাওয়া যাচ্ছে না। 

image


দ্য গার্ডিয়ান বলছে, যুক্তরাজ্যে টেসকো, আসডা, মরিসন্স ও আলডির মতো বড় বড় সুপারশপ নির্দিষ্ট কিছু সবজি-ফল কেনার ক্ষেত্রে সংখ্যা বেধে দিয়েছে। টেসকো এবং আলডি ঘোষণা করেছে, একজন ক্রেতা একবারে তিনটির বেশি টমেটো, মরিচ ও শসা কিনতে পারবেন না। 

আসডা কর্তৃপক্ষ বলেছে, তিনটির বেশি লেটুস, সালাদ ব্যাগ, ব্রকলি, ফুলকপি ও রাস্পবেরি কেনা যাবে না। আর মরিসন্স কর্তৃপক্ষ জানিয়েছে, একজন ক্রেতা দুটির বেশি টমেটো, শসা, লেটুস কিংবা গোলমরিচ কিনতে পারবেন না।

যুক্তরাজ্যে বড় বড় সুপারশপগুলোর প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান ব্রিটিশ রিটেইল কনসোর্টিয়াম। প্রতিষ্ঠানটির খাদ্যদ্রব্যবিষয়ক পরিচালক অ্যান্ড্রু ওপি জানিয়েছে, ইউরোপের দক্ষিণে এবং আফ্রিকার উত্তরে বৈরী আবহাওয়ার কারণে টমেটো, গোলমরিচসহ কিছু ফল ও সবজি চাষে ব্যাঘাত ঘটছে। এ অবস্থা আরও কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে বলে সতর্ক করেছেন তিনি।

এছাড়া সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া অনেক ছবিতে দেখা গেছে, সুপারশপ ফল ও সবজিশূন্য। অনেক জায়গায়ই পাওয়া যাচ্ছে না টমেটো। এনিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ক্রেতারা।


একাত্তর/এআর

ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
যুক্তরাজ্যের ইংল্যান্ড ও ওয়েলসের কারাগারগুলোতে সাজাপ্রাপ্ত  যৌন অপরাধীদের অতিরিক্ত কামোত্তেজনা দমাতে এক অদ্ভুত কিন্তু চমকপ্রদ উদ্যোগ নিচ্ছে প্রশাসন! ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে কার্যকর করার লক্ষ্যে...
অপরাধীকে তাড়া করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় পড়লো ব্রিটিশ পুলিশ। যুক্তরাজ্যের টিসাইডের সাউথ ব্যাংকে এ-৬৬ আঞ্চলিক মহাসড়কে তাড়া করা একটি ‘সন্দেহভাজন’ গাড়ি পথ ভুল করে বিপরীত দিকের সড়ক উঠে পড়ার পর...
রাজকীয় দায়িত্ব ছেড়ে যুক্তরাষ্ট্র প্রবাসী হওয়ার ছয় বছর পর আবার যুক্তরাজ্যে স্থায়ীভাবে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রিন্স হ্যারি এবং তাঁর স্ত্রী মেগান মার্কেল। রাজপরিবারের ঘনিষ্ঠ সূত্রের বরাতে...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর