পুলিৎজার পেলেন ভারতীয় বংশোদ্ভূত দুই আমেরিকান

আপডেট : ১৪ জুন ২০২১, ০৩:৪১ পিএম

সাংবাদিকতার অস্কার হিসাবে খ্যাত ‘পুলিৎজার পুরস্কার’ জিতলেন দুই ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান সাংবাদিক মেঘা রাজগোপালন ও নীল বেদী।

মেঘা রাজগোপালন আন্তর্জাতিক সাংবাদিকতায় আর নীল বেদী স্থানীয় সাংবাদিকতা বিভাগে পুলিৎজার জিতেছেন।

চীনে উইঘুর মুসলিমদের উপর অত্যাচারের চিত্র তুলে আনায় পুলিৎজার পুরস্কার পেলেন মেঘা। তার রিপোর্টের মাধ্যমেই দেশটিতে কয়েক লক্ষ মুসলমানকে আটক করার খবর সামনে আসে। চীনের গোপন কারাগার এবং ডিটেনশন ক্যাম্পের খবর জানতে পারে গোটা বিশ্ব। অনলাইন প্ল্যাটফর্ম বাজফিডের থেকে এই প্রথম কোনো সাংবাদিক পুলিৎজার জিতলেন।

সংস্থাটি ২০১৪ সালে পথ চলা শুরু করেছিল। মেঘার সঙ্গে পুরস্কার ভাগাভাগি করবেন অ্যালিসন কিং ও ক্রিস্টো বাসচেক। অ্যালিসন পেশায় আর্কিটেক্ট। ক্রিস্টো একজন প্রোগ্রামার। মেঘাকে এই দুইজনই প্রতিবেদন তৈরিতে সাহায্য করেছিলেন।

আরও পড়ুন: চার ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন সাকিব

অন্যদিকে, ট্যাম্পা বে টাইমসের ইনভেস্টিগেটিভ রিপোর্টার নীল বেদী ফ্লোরিডা কাউন্টিতে পুলিশ যেভাবে কম্পিউটারের মাধ্যমে সম্ভাব্য অপরাধীদের চিহ্নিত করে রাখে, সেই বিষয়ে একটি তদন্তমূলক সিরিজ করেছিলেন। তারই স্বীকৃতি হিসাবে তাকে পুলিৎজার দেয়া হয়।

একই পত্রিকার ক্যাথলিন ম্যাকগ্ররিও এই পুরস্কার ভাগ করে নিয়েছেন নীল বেদির সঙ্গে। তিনি এই তদন্তমূলক সিরিজে তাকে সাহায্য করেছিলেন।

এছাড়া, যুক্তরাষ্ট্রে শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তার হাতে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের ভিডিও মোবাইল ফোনে ধারণ করার পথচারী কিশোর ডারনেলা ফ্রেজারকে বিশেষ ক্যাটাগরিতে এবার পুলিৎজার পুরস্কার দেয়া হয়েছে।

আরও পড়ুন: এবারও হজে যাওয়ার সুযোগ পাচ্ছে না বাংলাদেশিরা

১৯১৭ সাল থেকে সাংবাদিকদের সম্মানে পুলিৎজার পুরস্কার দেয়া হচ্ছে। সাংবাদিকতা ছাড়াও সাহিত্য, সংগীত, নাটক ইত্যাদি বিশেষ ক্ষেত্রেও এই পুরস্কার দেয়া হয়। কলাম্বিয়া ইউনিভার্সিটির একটি বোর্ড প্রতিবছর পুরস্কার ঘোষণা করে।


একাত্তর/আরএ

বিশ্বজুড়ে প্রাণঘাতী মাদক ফেন্টানিলের সহজলভ্যতা এবং যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে এর কারবারে নিয়ন্ত্রণহীনতা নিয়ে সাহসিকতার সঙ্গে অনুসন্ধানী প্রতিবেদন করে ২০২৫ সালের পুলিৎজার পুরস্কার অর্জন করেছে...
যুক্তরাজ্যের পার্লামেন্ট থেকে পদত্যাগের পর সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন তার পুরনো পেশা সাংবাদিকতায় ফিরলেন।শুক্রবার প্রভাবশালী ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইল বরিস জনসনের কলামিস্ট হিসেবে যোগদানের...
ইউক্রেনে চলমান যুদ্ধ নিয়ে খবর প্রকাশের জন্য এ বছর সাংবাদিকতার ‘নোবেল’ হিসেবে খ্যাত পুলিৎজার পুরস্কার পেয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)। একই কারণে পুরস্কৃত করা হয়েছে মার্কিন সংবাদমাধ্যম...
যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের হামলার ঘটনার সংবাদ পরিবেশন করায় এ বছরের পুলিৎজার পুরস্কার পেয়েছে মার্কিন সংবাদমাধ্যম ‘ওয়াশিংটন পোস্ট’।এছাড়া ভারতে করোনা মহামারীর চিত্র তুলে...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর