দাঙ্গার খবরের জন্য পুলিৎজার পেলো ‘ওয়াশিংটন পোস্ট’

আপডেট : ১০ মে ২০২২, ০৫:৩৮ পিএম

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের হামলার ঘটনার সংবাদ পরিবেশন করায় এ বছরের পুলিৎজার পুরস্কার পেয়েছে মার্কিন সংবাদমাধ্যম ‘ওয়াশিংটন পোস্ট’।

এছাড়া ভারতে করোনা মহামারীর চিত্র তুলে ধরে ফিচার ফটোগ্রাফি বিভাগে পুরস্কৃত হয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সোমবার পুলিৎজার পুরস্কার পাওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয়। যুক্তরাষ্ট্রের জাতীয় পর্যায়ে অন্যতম গুরুত্বপূর্ণ এ পুরস্কার সাংবাদিকতার ‘নোবেল’ হিসেবে খ্যাত।

এবারের পুলিৎজারে বিশেষ বিভাগে পুরস্কার পেয়েছেন ইউক্রেনের সাংবাদিকেরা। দেশটিতে রাশিয়ার অভিযানের সময়ের খবর তুলে ধরার জন্য তাদের এ পুরস্কার দেয়া হয়েছে।

পুলিৎজারের বোর্ড সদস্য মার্জারি  মিলার বলেন, যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে হামলার ঘটনা স্পষ্টভাবে তুলে ধরার জন্য ওয়াশিংটন পোস্টকে এ বছরের পুলিৎজার পুরস্কার দেয়া হয়েছে। 

সংবাদমাধ্যমটির প্রতিবেদনের মাধ্যমে মানুষ দেশের ‘সবচেয়ে অন্ধকার দিনগুলো’ সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ধারণা পেয়েছিলেন।

এদিকে ওই হামলার ছবি তুলে ব্রেকিং নিউজ ফটোগ্রাফি বিভাগে পুলিৎজার পেয়েছেন গেটি ইমেজের আলোকচিত্রীদের একটি দল। 

গত বছরে আফগানিস্থান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ছবি তুলে একই বিভাগ থেকে পুরস্কৃত হয়েছেন লস অ্যাঞ্জেলেস টাইমসের আলোকচিত্রী মার্কাস ইয়াম।

অন্যদিকে, পুলিৎজারে জাতীয় বিষয়ে প্রতিবেদন, আন্তর্জাতিক প্রতিবেদন ও সমালোচনা বিভাগে তিনটি পুরস্কার পেয়েছে নিউইয়র্ক টাইমস।

১৯১৭ সাল থেকে পুলিৎজার পুরস্কার দেয়া হচ্ছে। সাংবাদিকতা ছাড়াও সাহিত্য, সংগীত, নাটকে বিশেষ অবদানের জন্য এই পুরস্কার ঘোষণা করা হয়। কলাম্বিয়া ইউনিভার্সিটির একটি বোর্ড প্রতিবছর পুরস্কার ঘোষণা করে।


একাত্তর/এআর

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ ইরান যুদ্ধে পেন্টাগন আনুষ্ঠানিকভাবে যত সেনা মৃত্যুর খবর প্রকাশ্যে স্বীকার করেছে, বাস্তবে নিহতের সংখ্যা তার চেয়েও বেশি বলে এক প্রতিবেদনে দাবি করেছে প্রভাবশালী মার্কিন...
ইরানে টানা কয়েক সপ্তাহ ধরে বিশেষায়িত স্থল অভিযান বা ‘গ্রাউন্ড অপারেশন’ চালানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট গতকাল শনিবার সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে এই...
বিশ্বজুড়ে প্রাণঘাতী মাদক ফেন্টানিলের সহজলভ্যতা এবং যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে এর কারবারে নিয়ন্ত্রণহীনতা নিয়ে সাহসিকতার সঙ্গে অনুসন্ধানী প্রতিবেদন করে ২০২৫ সালের পুলিৎজার পুরস্কার অর্জন করেছে...
ভারতের মহারাষ্ট্রের নাগপুর শহরের বিভিন্ন এলাকায় সোমবার রাত থেকে হিন্দু ও মুসলমানদের মধ্যে সংঘর্ষ চলেছে। ব্যাপক পাথর ছোঁড়াছুঁড়ি, দোকান ও গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদানের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।...
বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট আবারও বিদ্যুৎ উৎপাদনে ফিরেছে।
রাজধানীর পল্লবীতে শিকড় পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় পল্লবী থানার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ইলিয়াস উদ্দিন মোল্লাসহ ৫০ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে যোগ দিতে চলতি সপ্তাহে নিউ ইয়র্কে একত্রিত হচ্ছেন বিশ্বের শীর্ষ নেতারা। টানা দ্বিতীয় বছরের মতো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পোডিয়ামে প্রত্যাবর্তনের মুখোমুখি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর