নেপালের নতুন রাষ্ট্রপতি রাম চন্দ্র পাওদেল

আপডেট : ১০ মার্চ ২০২৩, ০৬:৪৪ পিএম

নেপালের পুরানো রাজনৈতিক দল নেপালি কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা রাম চন্দ্র পাওদেল দেশটির নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। 

বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল ১০টায় পার্লামেন্ট ভবনে শুরু হয় প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ, চলে বিকেল ৩টা পর্যন্ত। তারপর ভোট গণনা শেষে রামচন্দ্র পাওদেলকে দেশের রাষ্ট্রপতি ঘোষণা করা হয়। তিনি দেশটির তৃতীয় রাষ্ট্রপতি নির্বাচিত হলেন। খবর: কাঠমান্ডু পোস্ট।

প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং নেপালের পার্লামেন্টের বিরোধী দল কমিউনিস্ট পার্টি অব নেপাল-ইউনিফায়েড মার্কসিস্ট-লেনিনিস্টের (সিপিএন-ইউএমএল) ভাইস চেয়ারম্যান সুভাষচন্দ্র নেমবাংকে ১৮ হাজার ২৮৪ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন তিনি। 

নেপালের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিতে পারেন কেবল দেশটির কেন্দ্রীয় পার্লামেন্ট ও প্রাদেশিক আইনসভার সদস্যরা। দেশটির কেন্দ্রীয় পার্লামেন্টের সদস্য সংখ্যা ৩১৩ এবং সাতটি প্রদেশের আইনসভাগুলোর সম্মিলিত সদস্যসংখ্যা ৫১৮ জন।

নেপালের সংবিধানে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ৫২ হাজার ৭৮৬ ভোট বরাদ্দ করা হয়েছে। কেন্দ্রীয় পার্লামেন্ট সদস্যদের একটি ভোটকে ধরা হয় ৭৯টি ভোট এবং প্রাদেশিক আইনসভার সদস্যদের একেকটি ভোটের মান ৪৮টি ভোটের সমান।

এর আগে, নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল প্রচণ্ড প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধীদল থেকে একজন প্রার্থীকে সমর্থন দেওয়ার পরিকল্পনা করায় দেশটির উপ-প্রধানমন্ত্রীসহ চার মন্ত্রী পদত্যাগ করেন। এতে করে বিপাকে পড়ে ক্ষমতাসীন জোট। 

জোট সরকারের শরিক দল ‘দ্য কমিউনিস্ট ইউনিফাইড মার্কসিস্ট লেনিনিস্ট’ (ইউএমএল)-এর প্রার্থীর পরিবর্তে রাম চন্দ্রকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত জানান প্রচণ্ড। এর প্রতিবাদে পদত্যাগ করেন উপ-প্রধানমন্ত্রী রাজেন্দ্র। তার সঙ্গে পদত্যাগ করেন নগর উন্নয়ন মন্ত্রী, আইন বিষয়ক মন্ত্রী এবং একজন জুনিয়র মন্ত্রীও।

এরপর ভাঙন দেখা দেয় নেপালের জোট সরকারে। চার মন্ত্রীর পদত্যাগের পর সরকার থেকে সরে দাঁড়ায় অন্যতম শরিক দেশটির সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির নেতৃত্বাধীন সিপিএন-ইউএমএল পার্টি। 

এক মাস ধরেই দেশটির রাজনীতিতে টালমাটাল অবস্থা চলছে। সব শেষ ওলির এই ঘোষণার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল প্রচণ্ডের নেতৃত্বাধীন সরকার আরও চাপে পড়ে। 

সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহারের আগে নেপালের কমিউনিস্ট পার্টির (ইউনিফাইড মার্কসবাদী-লেনিনবাদী, সিপিএন-ইউএমএল) শীর্ষ নেতাদের বৈঠক হয়। এরপরই রাজনৈতিক সমীকরণের পরিবর্তনের কথা উল্লেখ করে সরকারের ওপর সমর্থন প্রত্যাহারের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। 

ইউএমএলের ভাইস চেয়ারম্যান বিষ্ণু পাওদেল জানান, নেপালের প্রধানমন্ত্রীর ভিন্ন ধারায় কাজ শুরু এবং রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে পরিবর্তিত রাজনৈতিক সমীকরণের কারণে সরকার থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

আরও পড়ুন: চলতি মাসে কানাডা সফরে যাবেন বাইডেন

বিরোধী দল নেপালি কংগ্রেসের শীর্ষ মাওবাদী নেতা রাম চন্দ্র পাওদেলকে রাষ্ট্রপতি পদের জন্য সম্প্রতি সমর্থনের সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী প্রচণ্ড। এটি জানানোর পরই পরিস্থিতি ঘোলাটে হতে থাকে। এর জেরেই সরকার থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেয় সাবেক প্রধানমন্ত্রী ওলির নেতৃত্বাধীন জোট। আজ ৯ মার্চ দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন হয়।


একাত্তর/জো 

নেপালের রাজনীতিতে এক নজিরবিহীন নাটকীয়তায় সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে গ্রেপ্তার করা হয়েছে। রোববার সকালে, রাজধানী কাঠমান্ডুর ভক্তপুরে তাঁদের নিজ নিজ...
গত বছরের সেপ্টেম্বরের ‘জেন জি’ বিক্ষোভ দমনের অভিযোগে একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। একই মামলায় নেপালি কংগ্রেস নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ...
নেপালের ঐতিহাসিক সাধারণ নির্বাচনে এক অভাবনীয় ওলটপালট ঘটে গেছে। মাত্র চার বছর আগে গঠিত রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি), যার নেতৃত্বে রয়েছেন র‍্যাপার থেকে রাজনীতিবিদে পরিণত হওয়া বালেন্দ্র শাহ,...
নেপালের সংসদীয় রাজনীতিতে এক অভূতপূর্ব নীরব বিপ্লব ঘটে গেছে। গত ৫ মার্চের সাধারণ নির্বাচনে সব প্রথাগত সমীকরণ ভেঙে দিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে এগিয়ে যাচ্ছে কাঠমান্ডুর সাবেক মেয়র ও জনপ্রিয়...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর