সৌদি-ইরান চুক্তিতে নেতানিয়াহুর ব্যর্থতা দেখছে ইসরাইল

আপডেট : ১২ মার্চ ২০২৩, ১২:০৪ এএম

সৌদি আরব ও ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের ঘটনাকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পররাষ্ট্রনীতির ব্যর্থতা হিসেবে দেখছেন দেশটির বিরোধীদলীয় নেতারা। 

শুক্রবার বিরোধী শিবিরের নেতারা বলেন, নেতানিয়াহু অভ্যন্তরীন বিচার বিভাগীয় সংস্কারের দিকে মনোনিবেশ করে দেশের বৈদেশিক সম্পর্ককে উপেক্ষা করেছেন। আর সেই কারণেই সংস্কার প্রকল্পটি দেশের মধ্যে বিভাজন সৃষ্টি করায়, তার বিরুদ্ধে হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমেছে। এটাকে তারা গণতন্ত্রের হুমকি হিসেবে দেখছেন। 

বিরোধী নেতা ইয়ার ল্যাপিড টুইটারে লিখেছেন, এটি ইসরাইল সরকারের বিপজ্জনক পররাষ্ট্রনীতির সম্পূর্ণ ব্যর্থতা। তিন বছর আগে নেতানিয়াহুর পররাষ্ট্রনীতির জয়জয়কার ছিল। বিশেষত ইসরাইল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হলে, ইসরাইল ও আরব বিশ্বের মধ্যে সম্পর্কের একটি নতুন যুগ সৃষ্টি করে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থায় আব্রাহাম অ্যাকর্ডের অধীনে পরবর্তিতে প্রথম বাহরাইন এবং পরে মরক্কোর সাথে অনুরূপ চুক্তি হয়েছিল।

তিনি যোগ করেন, সেই প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে নেতানিয়াহু, বিশ্বের প্রধান সুন্নি মুসলিম শক্তি সৌদি আরবকে ইসরাইলের শত্রু ইরানের বিরুদ্ধে একটি আঞ্চলিক জোটের অংশ হিসেবে চুক্তিতে আনার বিষয়ে তার চূড়ান্ত লক্ষ্যকে কখনই গোপন করেননি। কিন্তু তেমনটি হয়নি। বরং তার পরিবর্তে, রিয়াদ ও তার আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী-শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরান আকস্মিকভাবে শুক্রবার বলেছে যে, তারা চীনের মধ্যস্থতায় সম্পর্ক পুনরুদ্ধার ও কূটনৈতিক মিশন পুনরায় চালু করতে সম্মত হয়েছে।

আরও পড়ুন: ময়মনসিংহে ৭৩ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এ ব্যাপারে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে বার্তা সংস্থা এএফপি যোগাযোগ করলে, মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে ইসরায়েলের অনেক বিরোধী নেতা রিয়াদ-তেহরান সমঝোতাকে দেশের সবচেয়ে দীর্ঘ মেয়াদী প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ব্যর্থতা বলে মন্তব্য করেছেন। 

দক্ষিণপন্থী সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ইরান-সৌদি চুক্তিকে ইরানের জন্য ‘একটি রাজনৈতিক বিজয়’ হিসেবে উল্লেখ করে, এটিকে ইরানের বিরুদ্ধে আঞ্চলিক জোট গঠন প্রচেষ্টার ওপর মারাত্মক একটি আঘাত এবং নেতানিয়াহু সরকারের বিস্ময়কর ব্যর্থতা বলে অভিহিত করেছেন।


একাত্তর/আরবিএস  

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ পাওয়ার মাত্র ৯৬ ঘণ্টার (৪ দিন) মধ্যে ইরানে এক অভূতপূর্ব ও বৃহৎ সামরিক অভিযান চালাতে মধ্যপ্রাচ্যে নিয়োজিত মার্কিন বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।...
মধ্যপ্রাচ্যের আট মাসব্যাপী চলমান সংঘাতকে আরও ভয়াবহ ও উসকে দেওয়ার মতো বড় ধরনের সামরিক অভিযানের পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। ইরানি লক্ষ্যবস্তুর একটি বিস্তৃত...
রোববার ইরানের বিরুদ্ধে নতুন করে কোনো ধরনের সামরিক হামলা চালানো হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মিশিগানে একটি নির্বাচনী প্রচারণায় যোগ দেয়ার আগে হোয়াইট...
ইরানি বাহিনীর সম্ভাব্য উন্নত হামলা, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি থেকে সেনা হ্রাস এবং মার্কিন রণতরীগুলোর সামরিক প্রস্তুতির প্রেক্ষাপটে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার সংঘাতময় পরিস্থিতি আবারও এক বিপজ্জনক...
লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী এলাকায় চুরির অপবাদ দিয়ে তাড়া করার পর এক যুবকের গায়ে পরিহিত লুঙ্গি খুলে কাদাপানিতে নেমে পড়ার এক অভিনব ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে।...
রাজধানীর পল্টনে অবস্থিত বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয় ‘মুক্তিভবনে’ আচমকা হামলার ঘটনা ঘটেছে। সোমবার রাত প্রায় ১০টার দিকে একদল যুবক কার্যালয়টিতে হামলা চালায় বলে অভিযোগ...
কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেকে অবস্থিত ‘টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে’র ভয়াবহ আগুনে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তবে নিখোঁজ থাকা...
জানাজা পড়া ও লাশ দাফন প্রত্যেক মানুষের ন্যূনতম মৌলিক, মানবিক ও ধর্মীয় অধিকার বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ফ্যাসিস্ট আওয়ামী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর