লিবিয়া থেকে ২.৫ টন ইউরেনিয়াম উধাও: আইএইএ

আপডেট : ১৬ মার্চ ২০২৩, ১২:১৪ পিএম

লিবিয়ার একটি স্থান থেকে আনুমাণিক ২ দশমিক ৫ টন প্রাকৃতিক ইউরেনিয়াম উধাও হয়ে গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। 

সংস্থাটির প্রধান রাফায়েল গ্রোসি বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন। খবর এএফপি'র। 

তিনি জানান, মঙ্গলবার পরিদর্শকরা দেখতে পেয়েছেন যে, লিবিয়ার ওই স্থানে রাখা আগে ঘোষিত হিসাব থেকে ঘনীভূত করা ১০ ড্রাম ইউরেনিয়াম আকরিক নেই।

ওই স্থানের ব্যাপারে বিস্তারিত উল্লেখ না করে তাদের এক বিবৃতিতে বলা হয়, সেখান থেকে পরমাণু উপকরণ সরিয়ে ফেলার বিষয় খোলাসা করতে এবং এসবের বর্তমান অবস্থান জানতে আইএইএ আরও কার্যক্রম চালাবে।

আরও পড়ুন: দেশের শতাধিক উপজেলা-পৌরসভায় ভোটগ্রহণ চলছে

লিবিয়ায় দীর্ঘদিন ক্ষমতায় থাকা সাবেক একনায়ক মোয়াম্মের গাদ্দাফির শাসনামলে ২০০৩ সালে দেশটি পরমাণু অস্ত্র তৈরি কর্মসূচি পরিত্যাগ করে।

২০১১ সালে গাদ্দাফির পতনের পর থেকেই উত্তর আফ্রিকার দেশটি চরম রাজনৈতিক সংকটের মুখে পড়ে।


একাত্তর/আরবিএস  

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের আগুনে ঘৃতাহুতি দিয়ে এক চাঞ্চল্যকর গোয়েন্দা তথ্য সামনে এসেছে। মার্কিন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন জানিয়েছে, গত কয়েক সপ্তাহে ইরান তাদের বোমা...
বিশ্বরাজনীতির সh নিয়মনীতি ও নিষেধাজ্ঞা বুড়ো আঙুল দেখিয়ে আবারও পরমাণু অস্ত্রের হুঙ্কার দিলেন উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং উন। বৃহস্পতিবার উত্তর কোরিয়া সম্পূর্ণ নতুন একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ...
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবসানের আলোচনার মাঝেই নতুন করে বড় ধরনের সামরিক সংঘাত ও তীব্র বাগযুদ্ধে জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র এবং ইরান। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সামাজিক যোগাযোগ...
আমেরিকার সাথে চলমান শান্তি আলোচনায় নিজেদের উচ্চ-সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ হস্তান্তর বা তৃতীয় কোন দেশে পাঠানোর বিষয়ে কোনো সম্মতি দেওয়া হয়নি বলে সোজা জানিয়ে দিয়েছে ইরান।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিনে তাঁকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ এবং নিজের...
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালি যাওয়ার চেষ্টাকালে নৌকা ডুবিতে আট বাংলাদেশির মৃত্যু হয়। এ ঘটনায় মানবপাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
দেশের বিভিন্ন শ্রেণির এক হাজার ৪৯৮টি পর্যটন আকর্ষণকে অন্তর্ভুক্ত করে পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নের কাজ চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সহযোগিতা চেয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর