আইসিসির বিরুদ্ধে পাল্টা মামলা করলো রাশিয়া

আপডেট : ২০ মার্চ ২০২৩, ০৯:৩৯ পিএম

ইউক্রেন থেকে শিশুদের উচ্ছেদের অভিযোগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। এবার আইসিসির ওই গ্রেফতারি পরোয়ানা জারির সঙ্গে সংশ্লিষ্ট কৌঁসুলি ও বিচারকদের বিরুদ্ধে পাল্টা ফৌজদারি মামলা করেছে রাশিয়ার ইনভেস্টিগেটিভ কমিটি। 

সোমবার (২০ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামের এক পোস্টে ইনভেস্টিগেটিভ কমিটি জানায়, আইসিসির কৌঁসুলি করিম আহমদ খান, বিচারক তোমোকো আকানে, রোজারিও সালভাতোর আইতালা এবং সার্জিও জেরার্ডো উগালদে গোডিনেজের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হয়েছে। 

রুশ গণমাধ্যম আরটির প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার ইনভেস্টিগেটিভ কমিটির করা এই মামলা বলা হয়েছে, পুতিনের বিরুদ্ধে আইসিসির জারিকৃত গ্রেপ্তারি পরোয়ানা সম্পূর্ণ অবৈধ। আইসিসির বিচারক ও কৌঁসুলিরা ‘বেআইনি’ কমকাণ্ড ঘটিয়েছেন। 

ইনভেস্টিগেটিভ কমিটির মামলায় এটাও বলা হয়, জাতিসংঘের ১৯৭৩ সালের প্রোটেকশন অব ডিপ্লোম্যাটস কনভেনশন অনুযায়ী, রাষ্ট্রপ্রধানদের বিদেশি কোনো আইনে বিচার করার কোনো সুযোগ নেই। তাদের ওই অবস্থা থেকে দায়মুক্তি দেওয়া হয়েছে।

পুতিনের বিরুদ্ধে আইসিসি’র এই গ্রেপ্তারি পরোয়ানার কোন ভিত্তি নেই, এমন দাবি করে সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেন, আইসিসির এমন কাণ্ড আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। 


একাত্তর/এআর

জাপানের কাছেই বিতর্কিত একটি দ্বীপে বৃহস্পতিবার ঝটিকা সফর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো দ্বীপে পুতিনের এই পা রাখা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে...
সম্প্রতি ফ্রান্সের আদালত কাঁপানো একটি মামলার রায় এবং ভুক্তভোগী নারীর লোমহর্ষক জবানবন্দি বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। ‘মনে হচ্ছিল আমি ভেতর থেকে মরে যাচ্ছি’- ফরাসি আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে এক সাবেক...
ইউক্রেনে মস্কোর যুদ্ধের চতুর্থ বার্ষিকী ঘনিয়ে আসার প্রাক্কালে বুধবার এক ভিডিও কলে চীন ও রাশিয়ার পারস্পরিক সুসম্পর্কের ভূয়সী প্রশংসা করেছেন প্রেসিডেন্ট শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিন। রুশ রাষ্ট্রীয়...
ইউক্রেন যুদ্ধ নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত আছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর