আবুধাবির যুবরাজ হলেন শেখ খালেদ

আপডেট : ৩০ মার্চ ২০২৩, ০৮:৪৪ পিএম

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান আবুধাবির যুবরাজ হিসেবে তার বড় ছেলে শেখ খালেদের নাম ঘোষণা করেছেন। 

বুধবার (২৯ মার্চ) এর পাশাপাশি তেল সমৃদ্ধ উপসাগরীয় দেশটির অন্যান্য কয়েকটি গুরুত্বপূর্ণ পদেও নিজের ভাইদের নিয়োগ দিয়েছেন তিনি। খবর: রয়টার্স।

কয়েক বছর ধরে তেল উৎপাদনকারীদের সংস্থা ওপেক পরিচালনার পর গত বছর সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট হন শেখ মোহাম্মদ। প্রেসিডেন্ট হয়েই ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছেন সহোদর শেখ মনসুর ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মেদ রশিদ আল মাখতুমকে।

এছাড়া তার আরও দুই ভাইয়ের একজন শেখ তাহনুনকে রাষ্ট্রটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও আরেকজন হাজ্জা বিন জায়েদকে আবুধাবির উপশাসক হিসেবে নিয়োগ দিয়েছেন তিনি।

বিষয়টিকে আবুধাবির হাতে আমিরাতের ক্ষমতা কেন্দ্রীভূত করতে প্রেসিডেন্টের প্রয়াস হিসেবে দেখছেন বিশ্লেষকরা। গুরুত্বপূর্ণ পদগুলোতে নিয়োগের ক্ষেত্রে ভারসাম্য রাখার চেষ্টা হলেও প্রাধান্য পেয়েছে আবুধাবির আল-নাহিয়ান বংশের লোকেরা।

সাতটি রাজ্যের দেশটির রাজধানী হিসেবে বিবেচনা করা হয় আবুধাবিকে। আরব উপসাগরীয় অঞ্চলের বাণিজ্য ও পর্যটন কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয় আমিরাতের আরেক রাজ্য দুবাইকে।

উপসাগরীয় বেশিরভাগ রাজতান্ত্রিক রাষ্ট্রের মতোই ছেলেকে আবুধাবির যুবরাজ নিয়োগ দিয়েছেন শেখ মোহাম্মদ। রাজতন্ত্রে ভাইয়ের চেয়ে নিজের ছেলেকে উত্তরাধিকারী হিসেবে ঘোষণা প্রাধান্য পায়।

আরও পড়ুন: বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত অজয় বাঙ্গা

উল্লেখ্য, ১৯৭১ সালে সংযুক্ত আরব আমিরাত প্রতিষ্ঠা করেছিলেন শেখ মোহাম্মদের পিতা। এরপর থেকে আমিরাতের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে আসছেন আবুধাবির শাসকরা।


একাত্তর/জো

ইরানের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার হুমকি ও সামরিক তৎপরতা বৃদ্ধির জেরে তাদের সাথে যাবতীয় আর্থিক ও অর্থনৈতিক লেনদেন সাময়িকভাবে স্থগিত করেছে সংযুক্ত আরব আমিরাত । একই সাথে তেহরানের সাথে সব ধরণের...
হরমুজ প্রণালী তদারকির জন্য ‘পার্সিয়ান গালফ স্ট্রেট অথরিটি’ বা পারস্য উপসাগর প্রণালী কর্তৃপক্ষ গঠন করেছে ইরান। সংস্থাটি জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দরের দক্ষিণের জলসীমা পর্যন্ত এলাকা...
মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী থাকার মধ্যেই সংযুক্ত আরব আমিরাত মঙ্গলবার ঘোষণা দিয়েছে যে, ‘জাতীয় স্বার্থে’ মনোযোগ দিতে ওপেক ও ওপেক প্লাস জোট থেকে সরে যাচ্ছে দেশটি।
সংযুক্ত আরব আমিরাতের দুবাই বন্দরে নোঙর করা একটি কুয়েতি তেলবাহী জাহাজে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শ্রমজীবী মানুষকে জাতীয় অর্থনীতির মূল চালিকাশক্তি উল্লেখ করে তাদের টেকসই নিরাপত্তা, মর্যাদা ও দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা আছে।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর