ইরান সীমান্তে হামলায় ৪ পাকিস্তানি রক্ষী নিহত

আপডেট : ০২ এপ্রিল ২০২৩, ১১:৪০ এএম

ইরানে থেকে আসা এক ‘জঙ্গি দলের’ হামলায় পাকিস্তান সীমান্তরক্ষী বাহিনীর চার সদস্য নিহত হয়েছে বলে দাবী পাক সেনাবাহিনীর।

পাকিস্তানের দক্ষিণপশ্চিমের প্রদেশ বেলুচিস্তানে কোচ জেলায় ওই হামলার ঘটনা ঘটে। খবর: বিবিসি।

তবে এখন পর্যন্ত এ হামলার দায় কেউ স্বীকার করেনি।

পাকিস্তান সেনাবাহিনী এক বিবৃতিতে বলা হয়, ভবিষ্যতে এ ধরণের ঘটনা প্রতিরোধে তারা ইরানি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছে।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, জঙ্গিরা নিহত চার সেনাসদস্যের অস্ত্র নিয়ে গেছে।

সেনাবাহিনী থেকে নিহত চার সেনাসদস্যের নাম-পরিচয় এবং ছবি প্রকাশ করা হয়েছে। তাদের একজন কর্পোরাল, একজন ল্যান্স-কর্পোরাল এবং দুইজন চুক্তিভিত্তিক রক্ষী।

গত মাসেও বালুচিস্তানে একটি আত্মঘাতী বোমা হামলায় নয় পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তা নিহত এবং ১৩ জন আহত হন।

আরও পড়ুন: দুই ইরানি নারীর মাথায় দই ঢেলে আক্রমণ, গ্রেপ্তার তিন

উল্লেখ্য, বালুচিস্তানে ইরানের সঙ্গে পাকিস্তানের দীর্ঘ সীমান্ত রয়েছে। যে সীমান্তের কিছু কিছু অংশ অরক্ষিত। বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী কয়েকটি গ্রুপের সঙ্গে পাকিস্তানি সেনাবাহিনীর কয়েক দশক ধরে লড়াই চলছে।


একাত্তর/জো 

হরমুজ প্রণালী পুনরায় চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে যুক্তরাষ্ট্রের কাছে পেশ করা ‘সাত দিনের প্রস্তাব’ এখনও টেবিলে বহাল রয়েছে বলে সোজা জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রোববার...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ায় কূটনৈতিক তথ্য আদান-প্রদানে মারাত্মক ঘাটতি থাকার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক...
বিতর্ক ও সমালোচনার জেরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে ইশরাক হোসেন বলেছেন, দল তাঁকে পদত্যাগ করতে বলেনি, বরং তিনি নিজে থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন। একটি...
ধর্ম, বর্ণ ও জাতিগত পরিচয় নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার, পূর্ণ ধর্মীয় স্বাধীনতা এবং সার্বিক নিরাপত্তা সুনিশ্চিত করাই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মূল লক্ষ্য বলে...
নানা নাটকীয়তা ও গুঞ্জনের অবসান ঘটিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে পৌঁছেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর