রকেটের নাম জ্বলন্ত সূর্য, ইউক্রেনের ঘুম নষ্ট

আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, ১১:২০ এএম

ইউক্রেনে পৌঁছানোর আগেই চিহ্নিত করে ধ্বংস করতে হবে রুশ টিওএস-ওয়ান-এ রকেট সিস্টেম। কিয়েভের স্বার্থের জন্য এই অস্ত্র ভয়াবহ হুমকি। যথেষ্ট শক্তিশালী এ সিস্টেম দিয়ে ইউক্রেনে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো সম্ভব। 

রুশ শক্তিশালী ব্ল্যাজিং সানস রকেট সিস্টেম নিয়ে এমন সতর্কতা মার্কিন সামরিক বিশেষজ্ঞ ডেভিড হ্যাম্পলিংয়ের। তার ধারণা এটিকে প্রতিহত করা না গেলে, ফ্রন্টলাইনে ইউক্রেনকে বড় ধরনের সংকটের মধ্যে পড়তে হবে। রাশিয়ার আগ্রাসন বাড়বে। 

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিবেদনে জানা যায়, অত্যাধুনিক রকেট সিস্টেম টিওএস-ওয়ানএ' পরিচালনায় নিয়োজিত সৈন্যদের উপর মারাত্মক প্রভাব ফেলে এ অস্ত্র। আগুনে পোড়ে শরীরের বাইরের অংশ, ক্ষতিগ্রস্ত হয় অভ্যন্তরীণ অঙ্গের, হয়ে থাকে মৃত্যু পর্যন্ত। 

image

টিওএস-ওয়ান-এ’কে ব্ল্যাজিং সানসও বলা হয়। ৪ এপ্রিল মস্কো জানায়, কিংবদন্তী এই অস্ত্রের সর্বাধুনিক সংস্করণ ইউক্রেনে পাঠানো হচ্ছে। যদিও কিছু গণমাধ্যম জানায়, আগে থেকেই এটি যুদ্ধক্ষেত্রে মোতায়েন রয়েছে। তবে বর্তমানে অনেকগুলো ইউনিট পাঠানো হচ্ছে।

রুশ এক কর্মকর্তা বলেন, টিওএস ওয়ান-এ প্রতিপক্ষের মধ্যে আতঙ্কের সৃষ্টি করবে। প্রচণ্ড ভয়ানক এটি। এ সিস্টেমের দক্ষতাপূর্ণ ব্যবহার মস্কোর বিজয় ত্বরান্বিত করবে। 

রুশ টিভি উপস্থাপক ভ্লাদিমির সোলোভইয়ভ আহ্বান জানান, জ্বলন্ত সূর্য দিয়ে থার্মোবারিক অস্ত্র বা ভ্যাকুয়াম বোমার ব্যবহার করে ইউক্রেনে আরো রক্তপাত ঘটানো উচিৎ।

রুশ টিওএস-ওয়ান এবং টিওএস ওয়ান-এ থেকে থার্মোবারিক ওয়ারহেড নিক্ষেপ করা হয়। যখন এটি জ্বলে উঠে তখন আশপাশের অক্সিজেন ব্যবহার করে উচ্চ তাপমাত্রায় ব্যাপক বিস্ফোরণ ঘটায়। অক্সিজেন শূন্য করে দেয় আশপাশ। 

image

বিশেষজ্ঞরা বলছেন, এটি বেশি ভয়ানক কারণ, প্রথমে এটি লক্ষ্যবস্তুতে আঘাত হানে, পরে সঙ্গে থাকা কন্টেইনারের জ্বালানি অক্সিজেনে মিশে আশপাশে ধ্বংসযজ্ঞ চালায়।

সোভিয়েত থেকে আজকের রাশিয়া, বিভিন্ন যুদ্ধক্ষেত্রে ব্যবহার করেছে এটি। উল্লেখযোগ্য হলো আফগানিস্তান এবং চেচেন যুদ্ধে। ইউক্রেনেও যা ব্যবহার হচ্ছে। টিওএস-ওয়ান-এ, টিওএস-ওয়ানের আধুনিক সংস্করণ। যা ২০০১ সালে তৈরি করা হয়। ইউক্রেনের বিভিন্ন স্থাপনা ধ্বংসে ব্যবহার হচ্ছে এটি। ইউক্রেনীয় বাহিনীও ধ্বংস করেছে এ অস্ত্র।

রকেট সিস্টেমটি ব্যবহারে প্রয়োজন ৩ জন ক্রু। সিস্টেমটিতে ব্যবহার হয়েছে টি-সেভেনটিটু চ্যাসিস ব্যবহার হয়েছে। একসাথে ২৪টি রকেট লোড করা যায়। রিজার্ভে রাখা যায় আরো ৪৮টি। চারশো থেকে ছয় হাজার মিটারের মধ্যে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিতে ৫০০ কিলোমিটার পর্যন্ত নিয়ন্ত্রণে রাখতে পারে টিওএস-এওয়ান।


একাত্তর/এআর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
আগামী মাসের মার্কিন মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে বিশ্ব রাজনীতিতে ফের বড় ধরনের নাটকীয়তার জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার নিজের সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে আচমকা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর