সুদানে তিন দিনের লড়াইয়ে নিহত ১৮৫, আহত ১৮০০

আপডেট : ১৮ এপ্রিল ২০২৩, ০৯:৫২ পিএম

সুদানের সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনীর মধ্যে তিন দিনের লড়াইয়ে অন্তত ১৮৫ জন নিহত এবং ১৮০০ জন আহত হয়েছে বলে জানিয়েছেন দেশটিতে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ভলকার পার্থেস। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার ভার্চুয়াল মাধ্যমে নিউইয়র্কে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় তিনি বলেন, এটি খুব কঠিন পরিস্থিতি তাই ভারসাম্য কোথায় স্থানান্তরিত হচ্ছে তা বলা খুব কঠিন। 

তিনি আরও বলেন, যুদ্ধরত পক্ষগুলো "এই ধারণা দিচ্ছে না যে, তারা এখনই শান্তির জন্য মধ্যস্থতা চায়"।

অন্যদিকে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সুদানে সংঘর্ষে বিশ্ব খাদ্য কর্মসূচির তিন কর্মীসহ কয়েক ডজন বেসামরিক লোকের নিহত হওয়ার ঘটনার নিন্দা জানিয়ে এর দ্রুত বিচার দাবি করেছেন।

image


জাতিসংঘ প্রধানের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবৃতিতে বলেছেন, গুতেরেস উত্তর দারফুরে বিশ্ব খাদ্য কর্মসূচির তিন কর্মী নিহত এবং আরও দুজন গুরুতর আহতসহ বেসামরিক লোকদের হতাহতের তীব্র নিন্দা এবং অবিলম্বে দায়ি ব্যক্তিদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন। 

ডুজারিক আরও জানান, জাতিসংঘের এই শীর্ষ কর্মকর্তা অবিলম্বে সংঘর্ষ বন্ধ করার এবং আঞ্চলিক নেতা ও সুদানী কর্তৃপক্ষের মধ্যে এই সঙ্কট নিরসনের একটি উপায় খুঁজে বের করতে ‘সংলাপে প্রত্যাবর্তনের’ জন্য পুনরায় আহ্বান জানিয়েছেন।

এরইমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, মিশর, সৌদি আরব, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ, ইউরোপীয় ইউনিয়ন এবং আফ্রিকান ইউনিয়ন এ সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে। 

image


মোহাম্মদ হামদান দাগালো ও সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহান

অন্যদিকে সোমবারও সুদানের রাজধানী খার্তুম একাধিক শক্তিশালী বিস্ফোরণে কেঁপে ওঠে। অনেক বেসামরিক বাসিন্দা সংঘর্ষের এলাকা ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছে। আহত নাগরিকদের চিকিৎসার বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।   

এর আগে সুদানের সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহান এবং তার ডেপুটি মোহাম্মদ হামদান দাগালো, যিনি আরএসএফ-এর নেতৃত্ব দেন, তাদের মধ্যে ক্ষমতার লড়াইয়ের পর শনিবার সহিংসতার সূত্রপাত হয়।

আরও পড়ুন: ‘অসাম্প্রদায়িক দেশ গড়তে খুতবার ভূমিকা রয়েছে’

২০২১ সালের অক্টোবরে একটি অভ্যুত্থানের পর থেকে সুদান পরিচালনা করছেন সামরিক জেনারেলরা। ডি ফ্যাক্টো নেতা জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহানের অনুগত সেনা ইউনিট এবং সুদানের ডেপুটি লিডার মোহাম্মদ হামদান দাগালোর নেতৃত্বে হেমেদতি নামে পরিচিত আরএসএফ-এর মধ্যে পরিচালিত হচ্ছে।

জেনারেল দাগালো বলেছেন, সমস্ত সেনা ঘাঁটি দখল না করা পর্যন্ত তার সৈন্যরা লড়াই চালিয়ে যাবে।

প্রতিক্রিয়ায় সুদানের সশস্ত্র বাহিনী ‘আধাসামরিক আরএসএফ বিলুপ্ত না হওয়া পর্যন্ত’ আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছে। 


একাত্তর/আরবিএস 

রাশিয়া-নিয়ন্ত্রিত ক্রিমিয়ায় এক ভয়াবহ বোমা হামলায় রাশিয়ার কৃষ্ণসাগর বহরের উচ্চপদস্থ কর্মকর্তা রবার্ট শাগিভ নিহত হয়েছেন। দ্য নিউইয়র্ক পোস্টের তথ্য অনুযায়ী, ৪৯ বছর বয়সী শাগিভ মূলত ইউক্রেনের...
দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের (ইউএনমিস) মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে নিরাপত্তা পরিষদ। তবে বেশ কয়েকটি সদস্য রাষ্ট্রের আপত্তি সত্ত্বেও এই মিশনের আকার কমিয়ে আনা হয়েছে।
মধ্যপ্রাচ্যে ইরানের চালানো প্রথম দফার হামলায় গুরুতর আহত আরও এক মার্কিন সেনা সদস্য চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার, মার্কিন সেন্ট্রাল কমান্ড এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। এর...
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে রাজধানী কারাকাসে পরিচালিত মার্কিন হামলায় অন্তত ১০০ জন নিহত হয়েছেন।
বলিউড তারকা টাইগার শ্রফকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত চাঞ্চল্যকর ও রোমহর্ষক হামলার রেশ কাটতে না কাটতেই মূল তিন শ্যুটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের জুহুতে টাইগারের বিএমডব্লিউ...
শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ও তাৎপর্যপূর্ণ দিন মহাঅষ্টমীতে দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে এক কুমারী শিশুকে আরাধনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি এবং ছড়িয়ে পড়া অনলাইন জুয়া চিরতরে নির্মূল করতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের (৬০ দিন) সময়সীমা বেঁধে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর