তীব্র দাবদাহে পুড়ছে ভারতের পশ্চিমবঙ্গ। গত কয়েক দিনের গরমে নাজেহাল রাজ্যের দক্ষিণবঙ্গের বাসিন্দারা। সম্ভাবনা থাকলেও এখনও প্রতীক্ষিত বৃষ্টির দেখা মেলেনি এ রাজ্যে।
ভারতীয় দৈনিক আনন্দবাজার ও এবিপির খবরে বলা হয়েছে, বুধবারও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপপ্রবাহ অব্যাহত রয়েছে।
এরইমধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূম -এই পাঁচ জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। এসব অঞ্চলে তাপমাত্রা খুব বেশি থাকবে বলে পূর্বাভাস দিয়েছে রাজ্যের আবহাওয়া অফিস।
সংশ্লিষ্ট বিভাগ বলছে, দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কয়েক ডিগ্রি বেশি হওয়ায় এই তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে।
বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। তবে শুক্রবার থেকে তাপমাত্রা কমতে পারে।

এদিকে শনিবার কলকাতা শহরেও তাপপ্রবাহ বাড়বে বলে পূর্বাভাস বলা হয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৪০ ডিগ্রির কাছাকাছি। তবে আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই।
আরও পড়ুন: জনগণের জানমাল নিরাপত্তায় তৎপর থাকবে পুলিশ: আইজিপি
দক্ষিণবঙ্গের পাশাপাশি, উত্তরবঙ্গের দুই জেলা দিনাজপুর এবং মালদহে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
অন্যদিকে বৃষ্টির দেখা মিলতে পারে দার্জিলিং এবং কালিম্পং অঞ্চলে।
একাত্তর/আরবিএস
