‘হাইব্রিড সূর্যগ্রহণ’ দেখা যাবে বৃহস্পতিবার

আপডেট : ১৯ এপ্রিল ২০২৩, ০৮:০১ পিএম

এই বছরের প্রথম পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে বৃহস্পতিবার। তবে এটি কোনও সাধারণ সূর্যগ্রহণ নয়, এটি হবে ‘হাইব্রিড সূর্যগ্রহণ’, যা প্রতি শতাব্দীতে দেখা যায় হাতে গোনা কয়েকবার। 

বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলের এক্সমাউথে দেখা যাবে বিরল দৃশ্য। ফিলিপাইন, নিউজিল্যান্ড, ইস্ট ইন্ডিজ ও দক্ষিণ পূর্ব এশিয়া থেকেও আংশিক হাইব্রিড সূর্যগ্রহণের দেখা মিলবে।

এই বিরল মহাকাশীয় ঘটনার সময় চাঁদ এমনভাবে পৃথিবী এবং সূর্যের মাঝখানে চলে যাবে যাতে অস্ট্রেলিয়া, পূর্ব তিমুর এবং ইন্দোনেশিয়ার কিছু অংশের বাসিন্দারা তাদের অবস্থানের ওপর ভিত্তি করে একটি বৃত্তাকার বা সম্পূর্ণ গ্রহণ দেখতে পাবে। 

হাইব্রিড সূর্যগ্রহণের বিশেষত্ব হলো, এতে চাঁদের ছায়া সূর্যের আকৃতির থেকে ছোট হয়। ফলে সূর্যকে চাঁদ পুরোপুরি আড়াল করতে ব্যর্থ হয়। চাঁদের ছায়াকে ছাপিয়ে সূর্যের সোনালি বৃত্ত বা রিং অব ফায়ার চারপাশ থেকে দৃশ্যমান হয়। সূর্যগ্রহণের ফলে ভারত ও প্রশান্ত মহাসাগরে কয়েক সেকেন্ডের জন্য ‘রিং অব ফায়ার’ দৃশ্যমান হবে। 

নাসার হেলিওফিজিক্স এডুকেশন অ্যাক্টিভেশন টিমের প্রধান তদন্তকারী ড. মাইকেল কার্ক বলেন, এই গ্রহণটি একটু কঠিন, কারণ এর বেশির ভাগই ভূমির উপর দিয়ে যাবে না…তাই বেশিরভাগ মানুষ যারা গ্রহণ দেখার সুযোগ পাবেন তারা আংশিক গ্রহণ দেখতে যাচ্ছেন। 

আরও পড়ুন: বৃহস্পতিবার নাও দেখা যেতে পারে শাওয়ালের চাঁদ

আর্থস্কাইয়ের তথ্য অনুসারে, দক্ষিণ-পূর্ব এশিয়া, ইস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, ফিলিপাইন এবং নিউজিল্যান্ডের বাসিন্দারা এই সপ্তাহে আংশিক গ্রহণ দেখতে পাবেন। 

সর্বশেষ হাইব্রিড সূর্যগ্রহণ হয়েছিল ২০১৩ সালে এবং পরবর্তীটি ঘটবে ২০৩১ সালে। আর চলতি বছরের শেষ সূর্যগ্রহণ হবে ১৪ অক্টোবর।


একাত্তর/এসজে

১২ আগস্ট বুধবার এক বিরল ও ঐতিহাসিক মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে ইউরোপ ও যুক্তরাজ্যের কোটি কোটি মানুষ। গত দুই দশকেরও বেশি সময়ের মধ্যে ইউরোপের মূল ভূখণ্ডে এটিই প্রথম বলয়গ্রাস বা পূর্ণগ্রাস...
বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হলো পৃথিবী। উত্তর আমেরিকার দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো থেকে মহাজাগতিক এই দৃশ্য সরাসরি দেখা যাচ্ছে।
বিরল এক মহাজাগতিক বিষ্ময়ের সাক্ষী হতে যাচ্ছে পৃথিবীর শত কোটি মানুষ।  বছরের প্রথম বিরল এক পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে যাচ্ছে বিশ্ব। সোমবার সূর্য ও পৃথিবীর মধ্যকার কক্ষপথে চাঁদের আগমনে সেটির ছায়ায়...
বছরের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ পৃথিবীর পশ্চিম গোলার্ধ থেকে স্পষ্ট দেখা যাবে। ন্যাশনাল জিওগ্রাফি জানিয়েছে, এই দৃশ্য যেসব স্থান থেকে সবচেয়ে ভালো দেখা যাবে, সেগুলোর একটি হলো আমেরিকা-কানাডা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর