সুদানে ঈদের দিনেও লড়াই অব্যাহত, নিহতের সংখ্যা ৪০০ ছাড়ালো

আপডেট : ২১ এপ্রিল ২০২৩, ০৭:০৬ পিএম

সুদানের সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনীর মধ্যকার লড়াইয়ে এখন পর্যন্ত ৪০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৩,৫০০ মানুষ। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) মুখপাত্র মার্গারেট হ্যারিস জেনেভায় এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, দেশটিতে ৪১৩ জন মারা গেছে এবং ৩৫৫১ জন আহত হয়েছে। 

এদিকে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, সংঘর্ষে অন্তত ৯ শিশু নিহত এবং ৫০ জনেরও বেশি আহত হয়েছে।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, সুদানে শুক্রবার ঈদের দিনেও যুদ্ধরত বাহিনীগুলো দেশটির রাজধানীতে ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে। রমজান মাসের শেষের দিকে যুদ্ধবিরতির জন্য বিশ্বের ক্ষমতাধর ব্যক্তিবর্গের আহবানকে উপেক্ষা করে তারা লড়াইয়ে লিপ্ত হলো। খার্তুমের বিভিন্ন এলাকায় বোমা ও গোলাবর্ষণের খবর পাওয়া গেছে। 

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন উভয়ই মুসলিম প্রধান দেশ সুদানে ঈদুল ফিরত উপলক্ষে ‘কমপক্ষে’ তিন দিনের যুদ্ধবিরতি পালনের জন্য পৃথকভাবে আহ্বান জানান।

রাজধানী খার্তুমে টানা ছয়দিন ধরে বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধের শব্দ শোনা যাচ্ছে। বাড়িঘর ছেড়ে পালাচ্ছে মানুষ। ভেঙে পড়েছে অনেক অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা। 

সুদান চিকিৎসক কেন্দ্রীয় কমিটির দেওয়া এক বিৃতিতে বলা হয়, ঈদুল ফিতরের রাতে খার্তুমের বেশ কয়েকটি এলাকায় বোমাবর্ষণ করা হয় এবং সশস্ত্র বাহিনী এবং আরএসএফের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষ চলছে।

image


বিৃতিতে আরও বলা হয়েছে, আমরা সকল নাগরিককে সতর্কতা অবলম্বনে, ঘরে থাকার এবং দরজা-জানালা বন্ধ করে শুয়ে থাকার আহ্বান জানাচ্ছি। এছাড়া আমরা যুদ্ধরত সকল পক্ষকে দায়িত্বশীল হওয়ার এবং নিরীহ মানুষের জীবন রক্ষার জন্য অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানাচ্ছি।

ব্লিঙ্কেনের মুখপাত্র শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বুরহান ও ডাগলো উভয়ের সাথে আলাদাভাবে কথা বলে ‘নির্বিচার সংঘর্ষের নিন্দা জানিয়েছেন।' 

ব্লিঙ্কেন উভয় সামরিক নেতাকে দেশব্যাপী যুদ্ধবিরতি বাস্তবায়ন এবং ঈদের ছুটি শেষ না হওয়া পর্যন্ত এটিকে টিকিয়ে রাখার আহ্বান জানান। সুদানে ঈদের ছুটি ২৩ এপ্রিল রোববার শেষ হবে।


একাত্তর/আরবিএস  

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের (ইউএনমিস) মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে নিরাপত্তা পরিষদ। তবে বেশ কয়েকটি সদস্য রাষ্ট্রের আপত্তি সত্ত্বেও এই মিশনের আকার কমিয়ে আনা হয়েছে।
ইরানের শীর্ষস্থানীয় সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের টার্গেট করে ইসরাইলের ধারাবাহিক হত্যাকাণ্ড এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবকাঠামো ধ্বংসের হুমকির মুখে তেহরান তার অনড় অবস্থানের কথা...
ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, এক বিমান হামলায় ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী প্রধান আলী রেজা তাংসিরি নিহত হয়েছেন।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধের কূটনৈতিক প্রচেষ্টায় এক নাটকীয় মোড় এসেছে। পাকিস্তানের বিশেষ অনুরোধে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফকে সাময়িকভাবে...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর