তিউনিসিয়ায় আরও ৪১ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

আপডেট : ২৯ এপ্রিল ২০২৩, ১০:৫৫ এএম

তিউনিসিয়ার জলসীমা থেকে আরও ৪১ জন অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড।

শুক্রবার তিউনিসিয়ার এক ন্যাশনাল গার্ড কর্মকর্তা মরদেহ উদ্ধারের কথা নিশ্চিত করেছেন। এ নিয়ে গত দশ দিনে দেশটির উপকূলে ২১০ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হলো। খবর: রয়টার্স।

ন্যাশনাল গার্ড কর্মকর্তা হুসেম এডিন জেবাদালি বলেছেন, মরদেহগুলোতে পচন ধরে গেছে। ধারণা করা হচ্ছে, মরদেহগুলো বেশ কয়েকদিন পানিতে ছিল। অল্প কয়েক দিনে এত মৃত্যুর ঘটনা নজিরবিহীন বলেও উল্লেখ করেন তিনি।

সম্প্রতি সাব-সাহারা আফ্রিকা, সিরিয়া ও সুদানের অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টাকারী নৌযানের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এসব নৌকায় অভিবাসনপ্রত্যাশীরা তিউনিসিয়া থেকে ইতালি পৌঁছার চেষ্টা করেন। প্রতিবেশী লিবিয়াতে এমন পাচারের বিরুদ্ধে অভিযান শুরুর পর সমুদ্র পাড়ি দেওয়ার চেষ্টা বেড়েছে।

এর আগে, বুধবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ভূমধ্যসাগরে অভিবাসীপ্রত্যাশী দুটি নৌকা ডুবে যাওয়ার পর পশ্চিম লিবিয়ার দুটি শহরের উপকূলে অন্তত ৫৭ মরদেহ ভেসে এসেছে বলে জানিয়েছেন দেশটির কোস্টগার্ড কর্মকর্তা এবং একজন সাহায্যকর্মী।

তারও আগে, সোমবার উত্তাল সাগরে ঝুঁকি নিয়ে অবৈধভাবে ইউরোপে যাওয়ার পথে ৩৭২ জন অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে তিউনিসিয়া কোস্টগার্ড। এর মধ্যে বাংলাদেশিও ছিল। রাজধানী তিউনিস থেকে ২৫০ কিলোমিটার দক্ষিণের বন্দর নগরী স্ফ্যাক্সোর উপকূলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আরও পড়ুন: বুরকিনা ফাসোয় সামরিক চৌকিতে হামলায় ৩৩ সেনা নিহত

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানিয়েছে, ২০২৩ সালে এ পর্যন্ত ৪৪১ জন অভিবাসনপ্রত্যাশী ও শরণার্থী ভূমধ্যসাগরের মধ্য দিয়ে উত্তর আফ্রিকা থেকে ইউরোপে যাওয়ার পথে পানিতে ডুবে মারা গেছে।

একাত্তর/জো

ভূমধ্যসাগরে নৌকাডুবির শিকার হয়ে নিখোঁজ হয়েছেন ৭০ জন অভিবাসনপ্রত্যাশী। ডুবে যাওয়া সেই নৌযানটি থেকে বাংলাদেশিসহ অন্তত ৩২ জনকে জীবিত এবং দুইজনকে মৃত অবস্থায় উদ্ধার করেছে ইতালির কোস্টগার্ড।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চাকরি থেকে বরখাস্তের ঘোষণার কয়েক ঘণ্টা পর গাড়িতে গুলিবিদ্ধ অবস্থায় দেশটির সাবেক পরিবহনমন্ত্রী রোমান স্টারোভয়েতকে উদ্ধার করা হয়েছে।
তিউনিসিয়ার উপকূলে অভিবাসী নৌকাডুবির ঘটনায় অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো ৮৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীবাহী বিমান বিধ্বস্তের ঘটনায় ১৭৯ জনই নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় এখনও পর্যন্ত দুই জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকি ৮৫ জনের মরদেহ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর