ভোডাফোনের ১১ হাজার কর্মী চাকরি হারাচ্ছেন

আপডেট : ১৬ মে ২০২৩, ০৪:৪৫ পিএম

কোম্পানির কাঠামো পরিবর্তন ও ব্যয় সংকোচনের নীতি হিসেবে কর্মী ছাঁটাইয়ের তালিকায় যুক্ত হয়েছে এক সময়ের আলোচিত কোম্পানি ভোডাফোন। 

ব্রিটিশ টেলিকম সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী তিন বছরে  পর্যায়ক্রমে ১১ হাজারেরও বেশি কর্মী কাজ হারাতে যাচ্ছেন। খবর: সিএনএন।

বছরের পর বছর খারাপ পারফরম্যান্সের কারণে এমন পদক্ষেপ নেওয়ার কথা দাবি করা হচ্ছে কোম্পানির তরফে। 

ভোডাফোন এক বিবৃতিতে জানিয়েছে, চাকরি ছাঁটাই যুক্তরাজ্যের সদর দফতর এবং অন্যান্য দেশের চলমান কার্যক্রমকে প্রভাবিত করবে।

ভোডাফোনের নতুন সিইও মার্গারিটা ডেলা ভ্যালে বলেন, আমাদের পারফরম্যান্স যথেষ্ট ভালো না। বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হবে। ধারাবাহিকভাবে ভাল কাজ করে যেতে চাইলে পরিবর্তন আনা জরুরি।

গত মাসেই ভোডাফোনের দায়িত্ব নেন ডেলা ভ্যালে। এরপরই কোম্পানিকে ঢেলে সাজানোর আভাস দেন। তিনি বলেন, কোম্পানির পারফরম্যান্স ভাল না। এই কারণে গ্রাহকদের সুরক্ষায় অগ্রাধিকার দেবে ও সংস্থার বৃদ্ধির দিকে নজর দিচ্ছে। টেলিকম বাজারে প্রতিযোগিদের সঙ্গে পাল্লা দিতেই এই সিদ্ধান্ত।

আরও পড়ুন: মোখার তাণ্ডবে রাখাইনে কয়েক’শ মৃত্যু হতে পারে

ভোডাফেনের সবশেষ বার্ষিক প্রতিবেদন দেখা গেছে, বিশ্বজুড়ে এক লাখ কর্মী রয়েছে তাদের। 


একাত্তর/জো

প্রজেক্ট নিম্বাস নামে গুগলের অ্যালফাবেট ইনকর্পোরেট ও অ্যামাজনের সঙ্গে ইসরাইল সরকারের  ১২০ কোটি ডলারের একটি চুক্তি হয়। ওই চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ করায় ২৮ কর্মীকে বহিষ্কার করলো গুগল।
ব্যয় কমাতে এবং বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে এক হাজার ৪০০ কর্মী ছাঁটাই করতে যাচ্ছে জনপ্রিয় বিমান সংস্থা স্পাইসজেট। এই সংখ্যক কর্মী সংস্থাটির বর্তমান কর্মশক্তির প্রায় ১৫ শতাংশ।
কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর জোর দিয়েই যাচ্ছে বিশ্বের বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। এর সরাসরি প্রভাব পড়ছে কর্মীদের ওপর। লেঅফস ডট ফাইয়ের প্রতিবেদন বলছে, ২০২৪ সালের প্রথম মাসেই বিশ্বজুড়ে প্রযুক্তিখাতে...
বিশ্ববাজারে মন্দার প্রভাবে অ্যামাজন ইন্ডিয়ার ৫০০ কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া চলমান রয়েছে।অ্যামাজন ওয়েব সার্ভিসেস, মানব সম্পদ, সহায়তা বিভাগ থেকে কর্মীদের ছাঁটাই করা হচ্ছে। খবর: টাইমস অব...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়া দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দেশব্যাপী তোলপাড় ও সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক...
সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ায় কূটনৈতিক তথ্য আদান-প্রদানে মারাত্মক ঘাটতি থাকার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর