শক্তিশালী ভূমিকম্পের পর চার দেশে সুনামি সতর্কতা

আপডেট : ১৯ মে ২০২৩, ১২:২৭ পিএম

দক্ষিণ প্রশান্ত মহাসাগরের লয়াল্টি দ্বীপে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর চার দেশের উপকূলীয় এলাকায় সুনামির সতর্কতা জারি করা হয়েছে। 

সাত দশমিক সাত মাত্রার ভূমিকম্পটি শুক্রবার আঘাত হানে বলে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে। ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে ভূগর্ভ থেকে ৩৮ কিলোমিটার গভীরে। 

তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) উদ্ধৃতি দিয়ে সিএনএন জানিয়েছে, ভূমিকম্পটি ছিল সাত দশমিক আট মাত্রার।   

প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার পূর্বাভাস দিয়েছে, ভূমিকম্পের অভিঘাতে এক মিটার (তিন দশমিক ২৮ ফুট) পর্যন্ত সুনামির ঢেউ উঁচু হতে পারে। 

নিউজিল্যান্ড, ভানুয়াতু, ফিজি ও কিরিবাতিতে সুনামি  সতর্কতা জারি করা হয়েছে।  সতর্কতার আওতায় রয়েছে এক হাজার কিলোমিটার এলাকা। 

এক মিটার উচ্চতার সুনামিতে ভানুয়াতুর কিছু উপকূলীয় এলাকা ঝুঁকিতে রয়েছে। তবে টোংগা ও টোভালুর ২৫টি দ্বীপের উচ্চতা এক মিটারের বেশি হওয়ায় সেখানে সুনামির ঝুঁকি কম। 


একাত্তর/আরবি 

নেপাল ও চীনের তিব্বত সীমান্তে সৃষ্ট ভয়াবহ আকস্মিক বন্যা ও ধসে অন্তত ১৬০ জনের মৃত্যু হয়েছে। তবে ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে প্রকৃত হতাহতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে উভয় দেশের কর্তৃপক্ষ আশঙ্কা...
নেপালের মধ্য অঞ্চলের রসুয়া জেলায় ভোটেকোশী নদীতে আচমকা সৃষ্টি হওয়া ভয়াবহ ও নজিরবিহীন বন্যার মূল কারণ চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। কাঠমান্ডু ইউনিভার্সিটির অধ্যাপক এবং বিশিষ্ট জলবায়ু গবেষক রিজান...
বাংলাদেশ-ভারতের উপকূলজুড়ে বিস্তৃত বঙ্গোপসাগরে বাড়ছে ভূকম্পনের ঝুঁকি! বঙ্গোপসাগরের তলদেশে পরিবর্তনশীল টেকটনিক প্লেট, বিপুল পরিমাণ পলির আস্তরণ এবং প্রাচীন ফাটলগুলোর নতুন করে পুনরুজ্জীবিত হওয়ায়...
ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পের দুই মাস পর মৃতের সংখ্যা বেড়ে ছয় হাজার ৫০৯ জনে দাঁড়িয়েছে। তবে এখনো বহু মানুষ নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর