ভারতে দ্রুত গতিতে বাড়ছে অতি-ধনীর সংখ্যা

আপডেট : ১৯ মে ২০২৩, ০৭:২৮ পিএম

করোনা মহামারীর ছোবলে ভারতে দারিদ্রোর সংখ্যাই শুধু বাড়েনি, সেই সঙ্গে অতি ধনী মানুষের সংখ্যাও কমে গেছে। গত এক বছরে ভারতে অতি-ধনী ব্যক্তির সংখ্যা কমেছে ৭.৫ শতাংশ।

তবে, নাইট ফ্র্যাঙ্ক ওয়েলথ রিপোর্ট- ২০২৩ ভবিষ্যদ্বাণী করেছে যে, আগামী পাঁচ বছরে এই সংখ্যা বৃদ্ধি পাবে ৫৮.৪ শতাংশ। 

এতে বলা হয়েছে, যাদের মোট সম্পদের মূল্য ৩০ মিলিয়ন ডলারের বেশি তাঁদের ‘আল্ট্রা হাই নেট ওয়ার্থ ইন্ডিভিজুয়াল’ বা অতি-ধনী ব্যক্তি হিসাবে বিবেচনা করা হয়।

সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশের অতি-ধনী এবং ধনীদের সংখ্যা তুলে ধরতে একটি রিপোর্ট প্রকাশ করেছে আন্তর্জাতিক রিয়েল এস্টেট কনসালটেন্সি সংস্থা- নাইট ফ্র্যাঙ্ক। 

সেখানে বলা হয়েছে, ২০২২ সালে ভারতে অতি-ধনী ব্যক্তির সংখ্যা ছিল ১২,০৬৯ জন। আগামী পাঁচ বছর বা ২০২৭ সালের মধ্যে এই সংখ্যা ১৯,১১৯-এ পৌঁছে যাবে বলা মনে করা হচ্ছে।

ভারতে যাদের মোট সম্পদের মূল্য এক মিলিয়ন ডলারে, তাঁদেরকে ধনী হিসাবে ধরা হয়। ২০২১ সালে ভারতে এই ধনী ব্যক্তির সংখ্যা ছিল ৭ লক্ষ ৬৩ হাজার ৬৭৪ জন। 

২০২২ সালে তা ৪.৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭ লক্ষ ৯৭ হাজার ৭১৪ জনে। নাইট ফ্র্যাঙ্ক বলছে ২০২৭ সালে এই সংখ্যা বৃদ্ধি পেয়ে ১৬ লক্ষ ৫৭ হাজার ২৭২-এ পৌঁছাবে।

আরও বলা হয়েছে, ২০২২ সালে ভারতে বিলিওনেয়ারের সংখ্যাও বেড়েছে ১১ শতাংশ। ২০২১ সালে ভারতে বিলিয়নেয়ারের সংখ্যা ১৪৫ জন, ২০২২ সালে তা বেড়ে হয়েছে ১৬১ জন।

নাইট ফ্র্যাঙ্ক আরও জানিয়েছে, ২০২৭ সালে এশিয়ায় অতি-ধনীর সংখ্যা ২ লক্ষ ১০ হাজার ১৭৫-এ পৌঁছাবে। ফলে, ইউরোপকে ছাপিয়ে আমেরিকার পরে দ্বিতীয় স্থান পাবে এশিয়া।


একাত্তর/এসি

ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
ভারতের রাজনীতিতে এখন চরম উত্তেজনার পারদ! সৌজন্যে- জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রনেত্রী নেহা বোরা এবং তার একটি বিস্ফোরক ভিডিও। সাক্ষাৎকারের একটি ক্লিপে নেহাকে বলতে শোনা গেছে, ভারতের...
ভারতের রাজনীতি আর বিচারবিভাগের রাজকীয় সীমানা, দুইয়ের সংঘাত এখন তুঙ্গে! দেশের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি সুপ্রিম কোর্টে মিছিল এবং আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় তীব্র...
ভারতের বাণিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত মুম্বাইয়ে এক রাজনৈতিক প্রতিবাদে অংশ নিয়ে চরম আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। মার্কিন নাগরিকত্বধারী এই অভিনেতাকে ভারত ত্যাগের নির্দেশ দিয়ে...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর