রুশ নাগরিকত্ব চান বাইডেনের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগকারী

আপডেট : ৩১ মে ২০২৩, ০৫:৪৪ পিএম

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগকারী এক আমেরিকান নারী মস্কোতে গিয়ে রাশিয়ার নাগরিকত্ব চেয়ে আবেদন করেছেন। 

৫৯ বছর বয়সী তারা রিড রাশিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থাকে বলেছেন, তিনি ওই দেশে নিরাপদ বোধ করেন এবং সেখানেই থাকতে চান।

তিনি অভিযোগ করেছেন, ১৯৯৩ সালে বাইডেনের কংগ্রেসনাল অফিসে কাজ করার সময় তিনি তাকে লাঞ্ছিত করেছিলেন।

তবে এ অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছেন জো বাইডেন।

বাইডেন ডেলাওয়্যারের সিনেটর থাকাকালীন তারা রিড তার সহকারী হিসেবে কাজ করতেন। ২০২০ সালে বাইডেনের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা চলাকালীন রিড অভিযোগ করেন, ক্যাপিটল হিলের করিডরে বাইডেন তাকে লাঞ্ছিত করেছিলেন।

তিনি অভিযোগ করেন, বাইডেন তাকে একটি দেয়ালের সাথে চেপে ধরে তার শার্ট এবং স্কার্টের নিচে হাত ঢোকান। 

স্পুটনিকের সাথে এক সাক্ষাত্কারের রিড বলেন, ‘যখন আমি মস্কোতে বিমান থেকে নামলাম, খুব দীর্ঘ সময়ের মধ্যে প্রথমবারের মতো আমি নিরাপদ বোধ করলাম’। 

তিনি বলেন, একজন রিপাবলিকান রাজনীতিবিদ তিনি বিপদে আছেন বললে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র ছেড়ে চলে যান।

‘রাশিয়ান ফেডারেশনের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছ আমি রাশিয়ার নাগরিকত্বের জন্য আবেদন করতে চাই...আমি একজন ভাল নাগরিক হওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি’, বলেন তিনি। 

তবে তিনি তার মার্কিন নাগরিকত্ব বজায় রাখার আশা করছেন বলে জানিয়েছেন। 

আরও পড়ুন: উত্তর কোরিয়ার গুপ্তচর স্যাটেলাইট উৎক্ষেপণ ব্যর্থ

২০১৯ ও ২০২০ সালে বাইডেনের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ নিয়ে এগিয়ে আসা নারীদের মধ্যে একজন রিড। 

তিনি বলেন, তিনি এ ব্যাপারে একটি অভিযোগ দায়ের করেছিলেন, যদিও এর কোনও রেকর্ড পাওয়া যায়নি এবং তার দাবিটি আনুষ্ঠানিকভাবে তদন্ত করা হয়েছিল কিনা তা স্পষ্ট নয়।


একাত্তর/এসজে 

কাতারের রাজপরিবারের কাছ থেকে ‘উপহার’ হিসেবে পাওয়া এবং পরে মার্কিন জনগণের টাকায় খোলনলচে বদলে ফেলা ‘এয়ার ফোর্স ওয়ান’ উড়োজাহাজে অবশেষে প্রথমবার রাজকীয় উড়াল দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখ ফসকানো বা কথার খেই হারিয়ে ফেলা নতুন কিছু নয়। তবে, এবার মধ্যপ্রাচ্য সংকট নিয়ে কথা বলতে গিয়ে তিনি যেভাবে ‘ইরান’ আর ‘ভেনিজুয়েলা’কে গুলিয়ে একাকার করে ফেললেন,...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র আবারও বিয়ের পিড়িতে বসছেন, পাত্রী পাম বিচের সুপরিচিত সমাজকর্মী বেটিনা অ্যান্ডারসন। বাহামার এক ছোট্ট দ্বীপে এই সপ্তাহান্তেই বসছে...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যের মানচিত্রই নয়, বরং দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী আমেরিকার দীর্ঘদিনের বৈশ্বিক মিত্রতাকেও খাদের কিনারায় এনে দাঁড় করিয়েছে। জার্মানি থেকে...
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর