সুদানে ২৪ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত দুই পক্ষ

আপডেট : ০৯ জুন ২০২৩, ০৭:১৫ পিএম

সুদানে শনিবার ভোর থেকে ২৪ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছে যুদ্ধরত পক্ষগুলোর মধ্যস্থতাকারী সৌদি আরব এবং মার্কিন যুক্তরাষ্ট্র। 

শুক্রবার একটি টুইটার পোস্টে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৬টায় যুদ্ধবিরতি শুরু হবে।

সুদানের সেনাবাহিনী এবং র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) আধাসামরিক গোষ্ঠীর মধ্যে কয়েক সপ্তাহের লড়াই বন্ধ করার জন্য বেশ কয়েকটি ব্যর্থ প্রচেষ্টার মধ্যে সর্বশেষ এই চুক্তি। 

বিবৃতিতে বলা হয়েছে, দুই পক্ষ ২৪ ঘণ্টা সময়কালে সামরিক সুবিধা চাওয়া থেকে বিরত থাকতে, সেইসাথে নিষিদ্ধ গতিবিধি, আক্রমণ, বিমান বা ড্রোন ব্যবহার, আকাশে বোমাবর্ষণ, আর্টিলারি থেকে বিরত থাকতে সম্মত হয়েছে। 

তারা সারা দেশে নিরবচ্ছিন্ন চলাচল এবং মানবিক সহায়তা প্রদানের অনুমতি দিতে সম্মত হয়েছে বলেও বলা হয়েছে বিবৃতিতে। 

মধ্যস্থতাকারীরা বলেছেন, তারা সহিংসতার একটি চক্র ভাঙ্গার প্রয়াসে সর্বশেষ যুদ্ধবিরতির প্রস্তাব করেছেন। তারা এটিকে একটি আস্থা-নির্মাণ ব্যবস্থা হিসাবে বর্ণনা করেছে, যা সৌদি শহর জেদ্দায় আলোচনা পুনরায় শুরু করার অনুমতি দেবে। 

তবে যেকোনোভাবে চুক্তি লঙ্ঘন করা হলে তারা প্রক্রিয়া স্থগিত করার বিষয়ে বিবেচনা করবে বলে সতর্ক করে দেয়া হয়েছে। 

যুদ্ধরত দুই পক্ষ এ পর্যন্ত একাধিক যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর তা লঙ্ঘন করেছে। ওয়াশিংটন দুই যুদ্ধরত জেনারেলের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং ‘ভয়াবহ’ রক্তপাতের জন্য উভয় পক্ষকেই দায়ী করেছে।

এপ্রিল থেকে দেশটির নিয়মিত সেনাবাহিনী এবং আধা-সামরিক আরএসএফের মধ্যে লড়াই খার্তুম এবং দারফুরের পশ্চিমাঞ্চলকে গ্রাস করেছে। 

আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা প্রজেক্ট অনুসারে, এই যুদ্ধে অন্তত আঠারোশ’ লোক নিহত হয়েছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার অনুমান অনুসারে, সুদানের মধ্যে ১৪ লাখেরও বেশি লোক বাস্তুচ্যুত হয়েছে এবং আরও চার লাখ ৭৬ হাজার মানুষ প্রতিবেশি দেশগুলোতে পালিয়ে গেছে, যাদের বেশিরভাগই আগে থেকেই দারিদ্র্য এবং অভ্যন্তরীণ সংঘাতের সাথে লড়াই করে আসছে।

আরও পড়ুন: রুশ নিয়ন্ত্রিত অঞ্চলে বন্যায় নিহত আট, ঘরছাড়া ছয় হাজার

বিদ্রোহের মাধ্যমে প্রেসিডেন্ট ওমর আল-বশির ক্ষমতাচ্যুত হওয়ার চার বছর পর এই সংঘাত বেসামরিক শাসনের দিকে পরিবর্তনের পদক্ষেপকে ভেস্তে দিয়েছে।

ক্ষমতা পরিবর্তনের সময় চেইন অফ কমান্ড এবং সামরিক পুনর্গঠন পরিকল্পনা নিয়ে সুদানের সেনাবাহিনী এবং আরএসএফের মধ্যে বিবাদের সূত্রপাত ঘটে। 


একাত্তর/এসজে

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ অবসানের লক্ষ্যে কাতারের মধ্যস্থতায় আয়োজিত আলোচনা ছেড়েছেন ইরানের মধ্যস্থতাকারীরা। তবে এই প্রস্থান আলোচনার কোনো জটিলতার কারণে নয় বলে জানানো হয়েছে। উভয় পক্ষের কাছে...
রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের ওলেশকি শহরে মানবিক সহায়তা পৌঁছে দেয়া ও আটকে পড়া বেসামরিক নাগরিকদের নিরাপদে সরিয়ে নিতে একটি সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয়েছে রাশিয়া-ইউক্রেন। যুক্তরাষ্ট্রের...
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাথে চলমান সামরিক সংঘাত ও টানটান উত্তেজনার মধ্যেই রণকৌশলে বড় ধরনের পরিবর্তনের স্পষ্ট বার্তা দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। বাহিনীটির রাজনৈতিক...
সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশসীমায় হুতি বিদ্রোহীদের ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র ‘সফলভাবে’ প্রতিহত ও ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। তবে এই আকাশযুদ্ধের ঠিক পরপরই রিয়াদের কিং...
ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক লক্ষ্য অর্জন এখনো সম্পূর্ণ হয়নি বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ। তেহরান নতুন করে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ...
দেশে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা এবং বিচারবহির্ভূত সহিংসতার মাত্রা আশঙ্কাজনকহারে বৃদ্ধি পেয়েছে। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) প্রকাশিত অক্টোবর মাসের পর্যবেক্ষণ প্রতিবেদনে দেশের...
সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর