উগান্ডায় স্কুলে জঙ্গি হামলায় ২৫ জন নিহত

আপডেট : ১৭ জুন ২০২৩, ১২:২৯ পিএম

পশ্চিম উগান্ডার একটি স্কুলে ইসলামিক স্টেট গ্রুপের সাথে যুক্ত বিদ্রোহীদের হামলায় কমপক্ষে ২৫ জন নিহত হয়েছে।

পুলিশ বলছে, শুক্রবারের এ হামলাটি ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে অবস্থিত উগান্ডার একটি গ্রুপ অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস (এডিএফ) দ্বারা পরিচালিত। 

বিবিসি জানিয়েছে, এমপন্ডওয়ের লুবিরিরা মাধ্যমিক বিদ্যালয়ে হামলার পর আরও আটজন গুরুতর অবস্থায় রয়েছেন।

ডিআরসি-তে বিরুঙ্গা জাতীয় উদ্যানের দিকে পালিয়ে যাওয়া দলটিকে সৈন্যরা তাড়া করছে বলে জানায় পুলিশ। 

এখন পর্যন্ত ২৫টি মৃতদেহ স্কুল থেকে উদ্ধার করে বেভেরা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এছাড়াও উদ্ধার হওয়া আটজন বেভেরা হাসপাতালে গুরুতর অবস্থায় রয়েছেন। 

হামলার সময় স্কুলের একটি ছাত্রাবাস পুড়িয়ে দেওয়া হয় এবং একটি খাবারের দোকান লুট করা হয় বলে জানিয়েছেন জাতীয় পুলিশের মুখপাত্র ফ্রেড এনাগা। তবে নিহতদের মধ্যে কতজন স্কুল শিক্ষার্থী রয়েছে তা জানাননি তিনি। 

আরও পড়ুন: মালি থেকে শান্তিরক্ষা মিশন প্রত্যাহারের আহবান

এডিএফ বিদ্রোহীরা গত দুই দশক ধরে ডিআরসির ভেতর থেকে কাজ করছে। গত এপ্রিলে এডিএফ কঙ্গোর পূর্বাঞ্চলে একটি গ্রামে হামলা চালিয়ে কমপক্ষে ২০ জনকে হত্যা করে।

উগান্ডা এডিএফ-এর বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করার জন্য কঙ্গোতে সৈন্য পাঠিয়েছে।


একাত্তর/এসজে

শ্রেণিকক্ষে শিক্ষকের কাছ থেকে নতুন দিনের পাঠ নিচ্ছিল ছোট্ট শিশুরা। কিন্তু মুহূর্তের মধ্যেই সেই আনন্দমুখর পরিবেশ পরিণত হলো বিভীষিকাময় ধ্বংসস্তূপে। পাকিস্তান উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের দির...
ভারতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে টানা দীর্ঘ ৩৭ দিনের আন্দোলন ও জেন-জি বিক্ষোভের সাফল্যের পর, তরুণদের তুমুল জনপ্রিয় প্লাটফর্ম ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) তাদের...
ভারতের পশ্চিমবঙ্গে স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) হাতে গ্রেপ্তার এক সন্দেহভাজন জঙ্গির কাছ থেকে উঠে এল এক চাঞ্চল্যকর চক্রান্তের খবর। পাকিস্তানের সন্ত্রাসী সংগঠন ‘জইশ-ই-মোহাম্মদ’-এর সাথে যুক্ত এই...
পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায় শিক্ষা সফর শেষে ফেরার পথে শিক্ষার্থীবাহী একটি বাস সড়ক থেকে ছিটকে পড়ে ২০ শিক্ষার্থী ও একজন প্রাপ্তবয়স্কসহ অন্তত ২১ জন নিহত হয়েছেন। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর