রাশিয়ার সাথে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান জেলেনস্কির

আপডেট : ১৭ জুন ২০২৩, ০১:৫৪ পিএম

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার সাথে আলোচনার আফ্রিকার নেতাদের প্রস্তাব নাকচ করে দিয়েছেন।

শুক্রবার আফ্রিকার নেতাদের একটি প্রতিনিধি দলের সাথে দেখা করার সময় তিনি এমন কথা বলেন। খবর: এএফপি।

দক্ষিণ আফ্রিকার সিরিল রামাফোসাসহ বেশ কয়েকজন নেতার সাথে সাক্ষাতের পর জেলেনস্কি সাংবাদিকদের বলেন, তিনি বৈঠকে অনেকবার বলেছেন যে দখলদাররা আমাদের ভূখণ্ডে অবস্থান করায় এখন রাশিয়ার সাথে যেকোনো আলোচনার অনুমতি দেওয়া যুদ্ধকে স্থগিত এবং বেদনা ও যন্ত্রণাকে হিমায়িত করার সামিল।

আফ্রিকার এ প্রতিনিধি দলের শনিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সাক্ষাত করার কথা রয়েছে।

তারা শান্তি প্রতিষ্ঠায় মধ্যস্থতা করার মিশন নিয়ে কিয়েভে এসেছে। ইউক্রেন সফরের প্রথমে তারা কিয়েভের পার্শ্ববর্তী বুচা শহর পরিদর্শন করে। সেখানে রাশিয়ার সৈন্যদের বিরুদ্ধে বেসামরিক নাগরিকদের ওপর গণহত্যা চালানোর অভিযোগ রয়েছে।

শুক্রবার সকালে প্রতিনিধিদলটি যখন কিয়েভে পৌঁছায় তখন বিমান হামলার সাইরেন বাজছিল। এসময় ইউক্রেনের বিমান বাহিনী রাশিয়ার ১২টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার কথা জানিয়েছে।

জেলেনস্কি বলেন, আফ্রিকার প্রতিনিধিদলের সফরের সময় কিয়েভের ওপর রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার অর্থ হলো পুতিন দেশটির সামরিক বাহিনীকে নিয়ন্ত্রণ করেন না।

আরও পড়ুন: ইরানের সাথে পরমাণু চুক্তির খবর সঠিক নয়: ব্লিংকেন

তিনি আরও বলেন, পুতিন ইউক্রেন নামের রাষ্ট্রটিকে পুরোপুরি ধ্বংস করতে চাচ্ছেন।


একাত্তর/জো

ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
ইরানের অর্থনীতিকে 'অক্সিজেনহীন' করে সম্পূর্ণ বিচ্ছিন্ন করতে আমেরিকা নতুন করে নিষেধাজ্ঞার ছক কষলেও বিন্দুমাত্র দমে যেতে নারাজ তেহরান। উল্টে আমেরিকার এই চাপ সৃষ্টিকারী নীতিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে কঠোর...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহাম্মদ এরশাদের স্ত্রী বিদিশা এরশাদকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, প্রতারণার মামলায় দুই বছরের সাজা হওয়ায় তার বিরুদ্ধে...
অতীতের কর্তৃত্ববাদ, ফ্যাসিবাদ ও অন্যায় যেন আর কখনো ফিরে আসতে না পারে, সে জন্য রাসুলুল্লাহ (সা.)-কে অনুসরণ করে সমাজ ও রাষ্ট্রের সব ক্ষেত্রে ইসলাম ধর্মের শান্তি, ন্যায় ও সম্প্রীতির মর্মবাণী লালন...
বাংলাদেশ পুলিশ ক্যাডারের (বিসিএস পুলিশ) উচ্চপর্যায়ের একাধিক পদে রদবদল ও পদায়ন করা হয়েছে। একই সঙ্গে পূর্বে জারি করা দুই কর্মকর্তার বদলি আদেশ বাতিল করেছে সরকার। 
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯১শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে ৯৮৬ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৯০টি শিশু। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর