রাশিয়া ছেড়ে বেলারুশে পাড়ি জমাচ্ছেন প্রিগোজিন

আপডেট : ২৫ জুন ২০২৩, ১০:০৭ এএম

বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর মধ্যস্থতায় সমঝোতা অনুযায়ী মস্কো অভিমুখে ওয়াগনার বাহিনীর যাত্রা থামিয়ে বেলারুশে পাড়ি জমাচ্ছেন প্রিগোজিন।

শনিবার বেলারুশের প্রেসিডেন্টের মধ্যস্থতায় সমঝোতায় পৌঁছানোর পর কিছুটা স্বস্তিও ফিরেছে রাশিয়ায়। খবর: বিবিসি।

সমঝোতায় পৌঁছানোর পর রক্তপাত এড়াতে মস্কো অভিমুখে তার বাহিনীর যাত্রা থামিয়ে দেওয়ার ঘোষণা দেন দলটির প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। এ সমঝোতা অনুযায়ী তার ও ওয়াগনার বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ‘বিদ্রোহ ও বিশ্বাসঘাতকতার’ অভিযোগ তুলে যে বিচারের কথা জানিয়েছিল মস্কো– তা তুলে নেওয়া হবে।

বিভিন্ন অভিযোগ তুলে মস্কোর সামরিক নেতৃত্ব উৎখাতে শনিবার মস্কোর উদ্দেশে রওনা হন প্রিগোজিন এবং তার বিশাল বাহিনী। রাশিয়ার সীমান্তবর্তী রোস্তভ-অন-ডন শহর নিয়ন্ত্রণেও নিয়ে নেয় দলটি। ধীরে ধীরে অগ্রসর হতে থাকে মস্কোর দিকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ পয়েন্টে সামরিক বাহিনী মোতায়েন করে পুতিন প্রশাসন।

এর মধ্যে হুট করে ওয়াগনার গ্রুপের প্রতিষ্ঠাতা প্রিগোজিন রক্তপাত এড়াতে রাজধানী মস্কো অভিমুখে অভিযান থেকে যোদ্ধাদের ফেরত আসার নির্দেশ দেন। পুতিনের মিত্র বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে আলোচনার পর তিনি এই ঘোষণা দেন বলে জানা গেছে। 

লুকাশেঙ্কো বলেছেন, ওয়াগনার গ্রুপের যোদ্ধাদের মস্কো যাওয়া বন্ধ করতে তিনি প্রিগোজিনের সঙ্গে আলোচনা করেছেন।

রোস্তভ শহর ছেড়ে যাওয়ার সময় প্রিগোজিনের একাধিক ছবি প্রকাশ হয়েছে সংবাদমাধ্যমে। তার উদ্দেশে উৎসুক জনতাকে হাত নাড়তে দেখা যায়। কেউ কেউ তার সঙ্গে সেলফিও তুলেন। ওয়াগনারের অন্য একটি দলকে দেখা যায় খোলা আকাশের দিকে গুলি ছুড়তে।

রাশিয়ার রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছে, ক্রেমলিন ও লুকাশেঙ্কোর সমোঝোতর পর তিনি বেলারুশের উদ্দেশে রওনা হচ্ছেন। তার বাহিনী নিজ নিজ ক্যাম্পে ফিরে যাবে। তবে ওয়াগনার প্রধান প্রিগোজিন কবে, কখন বেলারুশে যাচ্ছেন, এ বিষয়টি এখনও স্পষ্ট নয়।

এদিকে, ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছেন, ওয়াগনার সামরিক বাহিনীর একটি বড় অংশ, যারা এই সশস্ত্র বিদ্রোহে অংশগ্রহণের বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েছে, তারা চাইলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে পারবে।


একাত্তর/জো

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর সব কূটনৈতিক প্রচেষ্টাকে বড় ধরনের ধাক্কা দিয়ে আমেরিকার সাথে চলমান পরোক্ষ শান্তি আলোচনা স্থগিত ঘোষণা করেছে ইরান। লেবাননে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে...
আমেরিকা ও ইরানের মধ্যকার তিন মাস বয়সী রক্তক্ষয়ী যুদ্ধ অবসানের লক্ষ্যে দুই দেশের আলোচকরা অবশেষে একটি বড় ধরনের খসড়া চুক্তিতে পৌঁছেছেন। ওয়াশিংটন ও তেহরানের কূটনীতিকরা ৬০ দিনের একটি সমঝোতা স্মারক...
ইরান জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের একটি শান্তি প্রস্তাব পর্যালোচনা করছে। সূত্রমতে, এই প্রস্তাবের মাধ্যমে যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি হতে পারে, তবে ইরানের পারমাণবিক কর্মসূচি স্থগিত এবং হরমুজ প্রণালী...
আমেরিকা ও ইরানের মধ্যে চলমান রক্তক্ষয়ী সংঘাত নিরসনে একটি সীমিত এবং সাময়িক চুক্তির পথে দুই দেশ এগোচ্ছে বলে বৃহস্পতিবার সংশ্লিষ্ট সূত্র ও কর্মকর্তারা নিশ্চিত করেছেন। এই সম্ভাব্য সমঝোতাকে একটি...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর