লন্ডনে হত্যার দায়ে ব্রিটিশ বাংলাদেশির ১৯ বছরের কারাদণ্ড

আপডেট : ২৮ জুন ২০২৩, ০২:২১ পিএম
ছবি: হত্যার শিকার গোলাম সাদিক (বায়ে) ও হত্যায় অভিযুক্ত এমাদ মিয়া (ডানে)


পূর্ব লন্ডনের লেইটনস্টোন এলাকায় এক তরুণকে পিঠে ছুরিকাঘাত করে হত্যার দায়ে এক ব্রিটিশ বাংলাদেশি তরুণকে ১৯ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার লন্ডনের ওল্ড বেইলি কোর্টে ২০২২ সালের আগস্টে ঘটা হত্যার ঘটনায় তাকে দোষী সাব্যস্ত করে এ রায় ঘোষণা করা হয়। খবর: এসেক্স লাইভ।

২০২২ সালের আগস্টে নিহত তরুণ গোলাম সাদিককে (১৮) পিঠে ছুরিকাঘাত করে হত্যা করেন ইমাদ মিয়া (১৮)। বিচারক ক্রিস্টিন লাইং কেসি ইমাদকে ১৯ বছরের যাবজ্জীবন কারাদণ্ড দেন।

এমাদ মিয়া বাংলাদেশি বংশোদ্ভূত বলে জানা গেছে এবং হত্যাকাণ্ড ঘটানোর সময়ে তার বয়স ছিলো ১৭ বছর।

২০২২ সালের ৬ আগস্ট মুখোশ ও গ্লাভস পরে হুডি দিয়ে মাথা ঢেকে এমাদ মিয়া সাইকেল চালিয়ে যেতে থাকা গোলাম সাদিককে ধাওয়া করেন এবং তার পিঠে ছুরিকাঘাত করেন। জাল ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করে অনলাইনে ২২ ইঞ্চি লম্বা ছুরিটি কিনেছিলেন তিনি।

এর আগেও আরেকবার অনলাইনে জাল ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করে ১৫ ইঞ্চি লম্বা একটি ছুরি কেনার চেষ্টা করেছিলেন এমাদ। তবে সেবার তার জালিয়াতির বিষয়টি টের পেয়ে তার অর্ডার বাতিল করে দেয়া হয়। এরপর ২২ ইঞ্চি লম্বা ‘স্পার্টান ফ্যান্টাসি সোর্ড’ ছুরিটি অর্ডার করেন তিনি।

মঙ্গলবার লুইস ক্রাউন কোর্টে নিহত সাদিকের মা খালেদা পারভীনের পক্ষে ইমাদ মিয়ার সাজা ঘোষণার আগে একটি বিবৃতি পাঠ করা হয়। সেই বিবৃতিকে বলা হয়, তিনি পিৎজার দোকানের বাইরে তার ছেলেকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

আরও পড়ুন: ইউক্রেনে রেস্তোরাঁয় ক্ষেপণাস্ত্র হামলায় আটজন নিহত

এমাদ মিয়া তার বিরুদ্ধে ঘটা সহিংস ঘটনার কারণে পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে ভুগছিলেন এবং তার ‘বর্ডার লাইন অটিজম’ রয়েছে। এর আগেও তাকে পৃথক একটি ঘটনায় হাতুড়ি দিয়ে আক্রমণের দায়ে সাজা দেওয়া হয়েছিল।


একাত্তর/জো

লন্ডনের রাজপথে ফিলিস্তিনের সমর্থনে আয়োজিত বার্ষিক 'আল-কুদস দিবস' এবার ব্রিটিশ প্রশাসনের নজিরবিহীন বাধার মুখে পড়েছে। মিছিলের অনুমতি বাতিল এবং কঠোর বিধিনিষেধের কারণে এবারের সমাবেশটি তার চিরাচরিত...
উন্নত চিকিৎসার জন্য তিনবারের প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যুক্তরাজ্যের লন্ডন ব্রিজ হাসপাতালে নেয়ার জন্য ডা. জুবাইদা রহমান শুক্রবার ঢাকায় আসছেন।
ব্রাজিলের সুপ্রিমকোর্ট দেশটির সাবেক ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে অভ্যুত্থানের ষড়যন্ত্র করার দায়ে দেয়া ২৭ বছর তিন মাসের কারাদণ্ড কার্যকর করার নির্দেশ দিয়েছে। গত নির্বাচনে পরাজিত হওয়ার পর...
মুসলিম বিদ্বেষী ও বর্ণবাদী ডানপন্থী গোষ্ঠী, টমি রবিনসনের ইংলিশ ডিফেন্স লীগের (ইডিএল) টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে প্রবেশের পূর্ব-ঘোষিত পরিকল্পনা রুখে দিয়েছে স্থানীয় জনতা।
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর