সাগরতল থেকে টাইটানের ধ্বংসাবশেষ উদ্ধার

আপডেট : ২৯ জুন ২০২৩, ০২:০৬ পিএম

আটলান্টিক মহাসাগরের তলদেশ থেকে বিস্ফোরণে চুরমার হয়ে যাওয়া ডুবোযান টাইটানের কয়েকটি টুকরো রোবটের মাধ্যমে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন কোস্ট গার্ড।

পানির প্রচণ্ড চাপে বিস্ফোরণের প্রায় ১০ দিন পর বুধবার প্রথম টাইটানের ধ্বংসাবশেষের ছবি প্রকাশ করা হয়। খবর: দ্য ইনডিপেনডেন্ট।

প্রকাশিত ওই ছবিতে দেখা যায়, টাইটানের কয়েকটি ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে টাইটানের সামনের নাকের অংশ ও জানালা। এগুলো রিজোন আর্কটিক শিপ থেকে সেন্ট জোন্সের নিউফাউন্ডল্যান্ডে কানাডার কোস্ট গার্ড ঘাঁটিতে নামানো হচ্ছে।

ধারণা করা হচ্ছে, এই ধ্বংসাবশেষের মধ্যে আরোহীদের দেহাবশেষ পাওয়া যেতে পারে।

গত ১৮ জুন আটলান্টিক মহাসাগরের তলদেশে টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে ডুবোযান টাইটানে করে সাগরের তলদেশে যান চালকসহ পাঁচজন। সমুদ্রের তলদেশে কাছাকাছি পৌঁছানোর পর পানির প্রচণ্ড চাপে বিস্ফোরিত হয়ে ধ্বংস হয়ে যায় টাইটান।

সাধারণত সাগরের তলদেশে টাইটানিকের ধ্বংসাবশেষের কাছে গিয়ে আবার ফিরে আসতে ডুবোজাহাজটির আট ঘণ্টার মতো সময় লাগে।

গত ১৮ জুন  সাগরে ডুব দেওয়ার এক ঘণ্টা ৪৫ মিনিট পরে ছোট আকারের ওই ডুবোজাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর টাইটানের অনুসন্ধানে সমুদ্রের বিশাল এলাকা জুড়ে অনুসন্ধান চলছিল। গত ২২ জুন মহাসাগরের তলদেশে টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষের কাছে টাইটানের ধ্বংসাবশেষ খুঁজে পায় মার্কিন কোস্ট গার্ড।

আরও পড়ুন: শীর্ষ দুই রাশিয়ান কর্মকর্তাকে আটকের পরিকল্পনা ছিল প্রিগোজিনের

১৯১২ সালে ইংল্যান্ডের নিউ সাউদাম্পটন থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে প্রথম যাত্রায় বিশাল আইসবার্গের সঙ্গে ধাক্কা লেগে ডুবে গিয়েছিল তখনকার সবচেয়ে বড় যাত্রীবাহী জাহাজ টাইটানিক। টাইটানিকের ধ্বংসাবশেষটি রয়েছে আটলান্টিকের তিন হাজার ৮০০ মিটার নিচে। ১৯৮৫ সালে ওই ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়।


একাত্তর/জো

পশ্চিম আফ্রিকার কেপ ভার্দে উপকূলে আটলান্টিক মহাসাগরে অভিবাসী বহনকারী একটি নৌকা পাওয়া যাওয়ার পর ৬০ জনেরও বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।বৃহস্পতিবার বিবিসির প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত...
টাইটানিক- নামের মতোই বিশাল এক যাত্রীবাহী জাহাজ। কিন্তু প্রথম যাত্রাতেই জাহাজটির হারিয়ে যায় আটলান্টিকের অতল তলে। কানাডার নিউফাউন্ডল্যান্ডের উপকূলে ডুবে যায় টাইটানিক। সেই থেকে সাগরের তলদেশেই পড়ে আছে...
পাঁচদিন আগে সমুদ্রের গভীরে নিখোঁজ হওয়া ডুবোজাহাজ টাইটানের পরিণতি সম্পর্কে এরইমধ্যে নিশ্চিত হয়ে গেছে সবাই। অতল সমুদ্রে পানির চাপ সহ্য করতে না পেরে অল্প কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরিত হয়েছে...
আটলান্টিক মহাসাগরে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে নিখোঁজ সাবমেরিন টাইটান বিস্ফোরণে খা খান হয়েছে। এতে থাকা থাকা পাঁচ আরোহীর কেউই আর জীবিত নেই।বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এই খবর জানিয়েছেন...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর