টাইটান নিখোঁজ শুনেই বুঝেছিলাম কী ঘটেছে: জেমস ক্যামেরন

আপডেট : ২৩ জুন ২০২৩, ০৪:৩০ পিএম

পাঁচদিন আগে সমুদ্রের গভীরে নিখোঁজ হওয়া ডুবোজাহাজ টাইটানের পরিণতি সম্পর্কে এরইমধ্যে নিশ্চিত হয়ে গেছে সবাই। অতল সমুদ্রে পানির চাপ সহ্য করতে না পেরে অল্প কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরিত হয়েছে সেটি। 

যেই টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে এই দুঃসাহসী অভিযানে নেমেছিলেন টাইটানের পাঁচ আরোহী, সেটি নিয়ে অস্কারজয়ী সিনেমা বানানো পরিচালক জেমস ক্যামেরন জানিয়েছেন, টাইটানের তৈরিকারী প্রতিষ্ঠান ওশানগেটকে সতর্ক করা হয়েছিলো অনেক আগেই। 

ক্যামেরন বলেন, টাইটানের নিখোঁজ হওয়ার খবর শুনেই তিনি হাড়েহাড়ে টের পেয়েছিলেন, খুব খারাপ কিছু একটা হয়েছে এর সাথে। 

রোববার যখন টাইটান নিখোঁজ হয়, তখন ক্যামেরন ছিলেন একটি জাহাজে। নিখোঁজ খবর তিনি জানতে পারেন পরদিন। 

যখন তিনি জানতে পারেন যে সাবটি একই সময়ে তার ন্যাভিগেশন এবং যোগাযোগ উভয়ই হারিয়ে ফেলেছে, তখন তিনি অবিলম্বে একটি বিপর্যয়ের কথা সন্দেহ করেন।

‘আমি আমার হাড়ের মধ্যে অনুভব করছিলাম কি ঘটেছে। সাবের ইলেকট্রনিক্স, যোগাযোগ ব্যবস্থা এবং এর ট্র্যাকিং ট্রান্সপন্ডার একইসাথে ব্যর্থ হওয়ার অর্থ, সেটি আর নেই’। 

ক্যামেরন মোট ৩৩ বার টাইটানিকের ধ্বংসাবশেষের কাছে গিয়েছেন। 

তিনি বলেন, ‘আমি অবিলম্বে গভীর ডুবোযানের সাথে সম্পর্কিত লোকজনকে ফোন করি। প্রায় এক ঘণ্টার মধ্যে আমি যেসব তথ্য পাই তা হলো- তারা নিচের দিকে যাচ্ছিল। ৩৫০০ মিটার গভীরতায় থেকে তারা ৩৮০০ মিটারের দিকে এগিয়ে যাচ্ছিলো’। 

‘অত্যন্ত শক্তিশালী বিপর্যয়মূলক ঘটনা ছাড়া যোগাযোগ এবং ন্যাভিগেশন একসাথে হারাতে পারেনা। এবং প্রথম যে জিনিসটি আমার মনে আসে তা হলো অভ্যন্তরীণ বিস্ফোরণ’। 

বৃহস্পতিবার মার্কিন নৌবাহিনীর একজন কর্মকর্তা বলেন, টাইটানের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কিছুক্ষণ পরেই নৌবাহিনী ‘বিস্ফোরণের সাথে সামঞ্জস্যপূর্ণ আওয়াজের অসঙ্গতি’ সনাক্ত করেছে।

ক্যামেরন আরও বলেন, টাইটানের এই পরিণতির সঙ্গে ১৯১২ সালে টাইটানিকের ডুবে যাওয়ার মিল রয়েছে।

‘আমাদের হাতে এখন আরেকটি ধ্বংসাবশেষ রয়েছে, যা দুর্ভাগ্যবশত সতর্কতা না মেনে চলার কারণে হয়েছে। ওশানগেটকে সতর্ক করা হয়েছিল।’

আরও পড়ুন: বিস্ফোরণে খান খান টাইটান, বেঁচে নেই কেউ

কোম্পানিটিতে কাজ করা অনেকেই পদত্যাগ করেছিলেন বলে জানালেও, এর কারণ উল্লেখ করেননি তিনি। 

তিনি বলেন, ডুবোযান নিয়ে কাজ করা অনেকেই ওশানগেটকে একটি চিঠি লিখেছিলেন, যেখানে তারা বলেছিলেন যে ‘ওশানগেট বিপর্যয়ের পথে যাচ্ছে’।


একাত্তর/এসজে

সারাবিশ্বে আলোচিত এবং ব্যবসা সফল সিনেমা ‘টাইটানিক’। এটি দেখেনি বা এর গল্প জানে না এমন সিনেমাপ্রেমী মানুষ খুঁজে পাওয়া ভার।
ইতিহাস বিখ্যাত জাহাজ টাইটানিকের প্রতিরূপ ‘টাইটানিক-২’ তৈরির পরিকল্পনার কথা কয়েকবারই ঘোষণা করেছিলেন অস্ট্রেলিয়ার ধনকুবের ক্লাইভ পালমার। সিডনি অপেরা হাউসে বুধবার জাহাজটির প্রতিরূপ তৈরির তার ওই...
টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে যাওয়া ডুবোযান টাইটানের মর্মান্তিক দুর্ঘটনার পর বিশ্বজুড়ে সাবমেরিন পর্যটন ব্যবসায় খানিকটা ভাটা পড়েছে। যেসব দেশে এই পর্যটন ব্যবস্থা রয়েছে তাদের মধ্যে অন্যতম হলো মালদ্বীপ,...
আটলান্টিক মহাসাগরের তলদেশ থেকে বিস্ফোরণে চুরমার হয়ে যাওয়া ডুবোযান টাইটানের কয়েকটি টুকরো রোবটের মাধ্যমে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন কোস্ট গার্ড।পানির প্রচণ্ড চাপে বিস্ফোরণের প্রায় ১০ দিন...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর