ফ্রান্সজুড়ে দাঙ্গায় পুলিশের ওপর গুলি, ২৩’শ গ্রেপ্তার

আপডেট : ০১ জুলাই ২০২৩, ১০:২৭ পিএম

ফ্রান্সে মঙ্গলবার থেকে শুরু হওয়া অব্যাহত দাঙ্গায় চারদিনে ২৩০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

শুক্রবার রাতে দাঙ্গা উপদ্রুত বিভিন্ন শহরে ৪৫ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয় এবং এদিনই গ্রেপ্তার করা হয়েছে এক হাজার ৩১১ জনকে।

উদ্বিগ্ন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জার্মানিতে তার এক নির্ধারিত সফর স্থগিত করেছেন।

বন্দর নগরী মার্সেইতে দাঙ্গার সময় একটি বন্দুকের দোকানও আক্রান্ত হয়েছে। ফরাসী দৈনিক ল্য প্যারিসিয়েন খবর দিয়েছে ৩০ জনের মত তরুণ-যুবক দোকান ভেঙ্গে ঢুকে পাঁচ থেকে আটটি শিকার করার রাইফেল নিয়ে যায়।

রোন অঞ্চলে গত রাতে তিনজন পুলিশ সদস্য গুলিতে জখম হয়েছে। একটি দেয়ালের পেছনে ঘাপটি মেরে থাকা এক ব্যক্তি অতর্কিতে ঐ পুলিশ সদস্যদের ওপর গুলি চালায়। 

সম্প্রচার সংস্থা বিএফএমটিভি একজন পুলিশ কর্মকর্তাকে উদ্ধৃত করেছে যিনি বলেছেন, ‘একটি রেড-লাইন ভেঙ্গে গেছে। এমন ঘটনা এখানে আগে কখনো ঘটেনি। খুবই উদ্বেগের বিষয়।’

লিও শহরে গতরাতের দাঙ্গায় পুলিশের ৩৫ জন সদস্য আহত হয়েছে। তাদের দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লিওতে একটি পুলিশ স্টেশনসহ আটটি সরকারি ভবনে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয়।

বন্দর শহর মার্সেইতে শনিবার রাতের সহিংসতা অব্যাহত থাকতে পারে এই আশংকায় কর্তৃপক্ষ সন্ধ্যা সাতটা থেকে সমস্ত গণপরিবহন বন্ধ করে দেয়ার কথা ঘোষণা করেছে। সমস্ত বড় অনুষ্ঠানও বাতিল করেছে। শনিবার মার্সেইতে সমকামী অধিকার নিয়ে একটি শোভাযাত্রা হওয়ার কথা ছিল।

লিল শহরের রুবাইক্স শহরতলী থেকে বিবিসির এক সংবাদদাতা জানান, সেখানে বিভিন্ন অফিস ভবনে ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ এবং লুটপাট হয়েছে।

আরও পড়ুন: কেনিয়ায় বাসে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় নিহত ৪৮

তিনি জানান, গত রাতে বিক্ষুব্ধ লোকজন বিশাল একটি অফিস ভবনে– যেখানে কমপক্ষে ৫০০ লোক কাজ করতো- সেখানে ঢুকে আগুন দেয়। আগুনে ভবনটির একাংশ পুরোপুরি পুড়ে গেছে। পরদিন সকালেও সেখান থেকে পোড়া গন্ধ বেরুচ্ছিল। ভবনের সমস্ত অফিসের সবকিছু পুড়ে গেছে।


একাত্তর/জো 

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারোর সাম্প্রতিক সমালোচনার কঠোর জবাব দিয়ে ফরাসি ঔপনিবেশিক ইতিহাসের রক্তাক্ত অতীত স্মরণ করিয়ে দিয়েছেন।
১৫ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যমের চটকদার দুনিয়া থেকে দূরে রাখতে নতুন করে কোমর বেঁধে মাঠে নেমেছে ফ্রান্স সরকার! দেশের সর্বোচ্চ সাংবিধানিক আদালতের ধাক্কা খাওয়ার পরও দমে যাননি ফরাসি...
ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর ক্যান-সুর-ম্যারের বিখ্যাত রেনোয়া জাদুঘর থেকে চার-চারটি অমূল্য চিত্রকর্ম চুরি করে নিয়ে গেছে একদল চোর। চুরি হওয়া এই শিল্পকর্মগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ লাখ ইউরো...
ভারতের পশ্চিমবঙ্গে স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) হাতে গ্রেপ্তার এক সন্দেহভাজন জঙ্গির কাছ থেকে উঠে এল এক চাঞ্চল্যকর চক্রান্তের খবর। পাকিস্তানের সন্ত্রাসী সংগঠন ‘জইশ-ই-মোহাম্মদ’-এর সাথে যুক্ত এই...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর