আলঝেইমার চিকিৎসার প্রথম ওষুধে এফডিএ’র অনুমোদন

আপডেট : ০৮ জুলাই ২০২৩, ০৬:৫৬ পিএম

মানব মস্তিষ্কের রোগ আলঝেইমার বা স্মৃতিবিলোপের প্রথম ওষুধ ‘লিকেম্বি’র অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় খাদ্য ও ওষুধ প্রশাসন- এফডিএ।

নির্দেশনা অনুযায়ী, আলঝেইমার রোগের প্রাথমিক পর্যায়েই প্রয়োগ করা যাবে এই ওষুধ এবং রোগীকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ বা ব্যবস্থাপত্র অনুযায়ী তা সেবন করতে হবে।

জাপানি কোম্পানি ইসাই’র তৈরি এই ওষুধটি শুক্রবার এফডিএ’র অনুমোদন পেয়েছে বলে জানিয়েছে এপি ও ব্লুমবার্গ। স্মৃতিবিলোপকে সাধারণভাবে বলা হয় ডিম্যানশিয়া। 

সেই ডিম্যানশিয়ারই একটি বিশেষ ধরনের নাম আলঝেইমার। এই রোগে আক্রান্ত রোগীদের মস্তিষ্কে অ্যামিলয়েড বিনা নামের এক প্রকার বিষাক্ত প্রোটিনের স্তর গঠিত হয়। 

এই স্তর ধীরে ধীরে ধ্বংস করতে থাকে মস্তিষ্কের স্নায়ুকোষ। ফলে স্মৃতি হারাতে থাকে রোগী এবং এক সময় মস্তিষ্কের কার্যকারিতা সম্পূর্ণ নষ্ট হয়ে যায়।

আলঝেইমার হওয়ার পর প্রাথমিক অবস্থায় এই রোগটি ধরা পড়ে না। কয়েক বছর পর প্রকাশিত হয় এ রোগের উপসর্গ। এখন পর্যন্ত এই রোগের নির্দিষ্ট কোনও কারণ জানা যায়নি।

আরও পড়ুন: তামিম ইস্যুতে আবারও সামনে কোচ হাথুরু বিতর্ক

আলঝেইমারে আক্রান্ত রোগী অসংলগ্ন আচরণ করলেও এটি মানসিক রোগ নয়। এই রোগে মস্তিষ্কের কোষগুলো ধীরে ধীরে ক্ষয় হয় বা মারা যায়।

সাধারণত ৬৫ বছর বা তার বেশি বয়সীদের আলঝেইমার হতে দেখা যায়। আবার কখনো কখনো অপেক্ষাকৃত কম বয়সীদের মধ্যেও এ সমস্যা দেখা যায়। 

আলঝেইমার রোগে আক্রান্ত ব্যক্তিরা প্রথমে বিভ্রান্ত হন এবং অনেক কিছু ভুলে যেতে শুরু করেন। ক্রমে এটি বাড়তে থাকে; দিন দিন অবস্থা আরও খারাপ হয়।


একাত্তর/আরবিএস  

রাশিয়া ও ইউক্রেনের চলমান রক্তক্ষয়ী যুদ্ধে এবার এক বড় ধরনের আর্থিক ও কৌশলগত ধাক্কার মুখোমুখি হলো ভারতীয় মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠান। ইউক্রেনের সুমি অঞ্চলে অবস্থিত ভারতের বিখ্যাত ‘কুসুম গ্রুপ’-এর...
কাতারের মধ্যস্থতায় ইসরাইল ও হামাস একটি চুক্তিতে পৌঁছানোর একদিন পরই ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ওষুধের চালান পৌঁছেছে। বুধবার অঞ্চলটিতে ওষুধের ট্রাক পৌঁছায় বলে কাতারের বরাত দিয়ে সিএনএন এ খবর...
মূল্যস্ফীতিতে বিপর্যস্ত পাকিস্তানে সাধারণ ওষুধের খুচরা দাম ২০ শতাংশ এবং জীবনরক্ষাকারী জরুরি ওষুধের দাম ১৪ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।শুক্রবার ওষুধের দাম বাড়ানোর অনুমোদন দেয়...
ভারতে নকল ওষুধ তৈরির অভিযোগে ১৮টি ওষুধ কোম্পানির লাইসেন্স বাতিল করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার ভারতের ২০টি রাজ্যের ৭৬টি প্রতিষ্ঠানে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (ডিসিজিআই) অভিযান...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর