কাতারের মধ্যস্থতায় গাজায় ওষুধের চালান

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ০৪:১৫ পিএম

কাতারের মধ্যস্থতায় ইসরাইল ও হামাস একটি চুক্তিতে পৌঁছানোর একদিন পরই ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ওষুধের চালান পৌঁছেছে। বুধবার অঞ্চলটিতে ওষুধের ট্রাক পৌঁছায় বলে কাতারের বরাত দিয়ে সিএনএন এ খবর জানিয়েছে।

মঙ্গলবার ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ওষুধ ও মানবিক সহায়তা প্রদানের বিনিময়ে গাজায় ইসরাইলি জিম্মিদের কাছে ওষুধ সরবরাহ করা বিষয়ে একটি চুক্তিতে সম্মত হয় ইসরাইল ও হামাস। এর মধ্যস্থতা করেছিল কাতার।  

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কাতারি পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র ড. মাজেদ আল-আনসারি বলেছেন, ‘গতকাল ঘোষিত চুক্তি বাস্তবায়নে গত কয়েক ঘণ্টায় গাজা উপত্যকায় বেসামরিকদের জন্য ওষুধ ও সহায়তা সামগ্রী প্রবেশ করেছে।’

তিনি আরও বলেন, ‘আঞ্চলিক ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে রাজনৈতিক ও মানবিক স্তরে মধ্যস্থতার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কাতার।’

এর আগে, মন্ত্রণালয়টি জানিয়েছিল, গাজায় পাঠানোর আগে ওষুধ সামগ্রীগুলো বুধবার দোহায় এবং এরপর মিসরে যাবে। তারপর রাফাহ ক্রসিং পার হয়ে সেগুলো গাজায় পৌঁছাবে।

কাতার এবং ফ্রান্সের মধ্যস্থতায় মঙ্গলবার দু’পক্ষের প্রতিনিধিদের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়। ওই চুক্তিতে হামাসের শর্ত ছিল, জিম্মিদের দেওয়া ওষুধের প্রতি বাক্সের বিনিময়ে গাজার ফিলিস্তিনিদের অবশ্যই এক হাজার বাক্স করে ওষুধ দিতে হবে।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
গাজা উপত্যকায় যুদ্ধের কারণে সৃষ্ট বিভীষিকা ও ভয়াবহ মানবিক বিপর্যয়ের চিত্র ফুটে উঠেছে স্যাটেলাইট প্রযুক্তিতেও। হলিউডের প্রখ্যাত মার্কিন অভিনেত্রী ও মানবিক অধিকারকর্মী এবং জাতিসংঘের বিশেষ দূত...
রাশিয়া ও ইউক্রেনের চলমান রক্তক্ষয়ী যুদ্ধে এবার এক বড় ধরনের আর্থিক ও কৌশলগত ধাক্কার মুখোমুখি হলো ভারতীয় মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠান। ইউক্রেনের সুমি অঞ্চলে অবস্থিত ভারতের বিখ্যাত ‘কুসুম গ্রুপ’-এর...
ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের এফজেড-১০৭৩ ফ্লাইটে মধ্যআকাশে ঘটে গেল এক রোমাঞ্চকর ও হাড়হিম করা ঘটনা! উড্ডয়নরত বিমানে আচমকা কুঠার হাতে মূল পাইলটের ওপর ঝাঁপিয়ে পড়েন বিমানটির কো-পাইলট। ১৭০ জনেরও বেশি যাত্রী...
দুবাই থেকে ইসরাইলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমানে মাঝআকাশে ককপিটের ভেতরে দুই পাইলটের মধ্যে নজিরবিহীন ও রক্তক্ষয়ী মারামারির ঘটনা ঘটেছে! এই সহিংস গোলযোগের কারণে বিমানটি নিয়ন্ত্রণ...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর