পাকিস্তান ও আফগানিস্তানে বন্যা-ভূমিধ্বসে ৪৪ মৃত্যু

আপডেট : ২৪ জুলাই ২০২৩, ১১:৫৪ এএম

আফগানিস্তানে মৌসুমি বর্ষণ থেকে প্রবল বন্যায় কমপক্ষে ৩১ জন নিহত এবং আরও অনেকে নিখোঁজ রয়েছেন। আর প্রতিবেশি পাকিস্তানে ভারী বর্ষণ এবং ভূমিধ্বসের কারণে ১৩ জনের মৃত্যু হয়েছে। 

রোববার আফগানিস্তানের দুর্যোগ মন্ত্রণালয়ের তালেবান নিযুক্ত মুখপাত্র শফিউল্লাহ রহিমি বলেন, গত তিনদিনের বন্যায় কমপক্ষে ৩১ জন নিহত, ৭৪ জন আহত এবং ৪১ জন নিখোঁজ হয়েছেন।

আকস্মিক বন্যা রাজধানী কাবুল, ময়দান ওয়ারদাক এবং গজনি প্রদেশে আঘাত হেনেছে। নিহতদের বেশিরভাগই পশ্চিম কাবুল ও ময়দান ওয়ার্দাকের বাসিন্দা। 

নানা দিক দিয়ে জর্জরিত আফগানিস্তানে বন্যা আরও দুর্দশা নিয়ে এসেছে। 

এপ্রিলে জাতিসংঘের মানবিক বিষয়ক সংস্থা বলে, দক্ষিণ এশিয়ার দেশটি টানা তৃতীয় বছরের মতো খরার মুখোমুখি হচ্ছে। 

দেশটিতে সবচেয়ে সাম্প্রতিক আকস্মিক বন্যা কাবুলের পশ্চিমে ময়দান ওয়ারদাক প্রদেশের জলরেজ জেলায় ঘটেছে।

তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, দ্রুত বাড়তে থাকা বন্যার পানিতে ঘুমের মধ্যে অন্তত ১২ জন নিহত হয়েছে। 

তিনি বলেন, শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হওয়ার পর প্রায় ৪০ জন লোক নিখোঁজ হয়েছে এবং উদ্ধারকারী দলগুলো অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনায় ব্যস্ত রয়েছে। 

একটি শোকবার্তা জারি করে মুজাহিদ শোকাহত পরিবারগুলোকে সাহায্য করার জন্য সাহায্য গোষ্ঠী এবং কাবুল প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

এদিকে, পাকিস্তানের বিভিন্ন অংশে বর্ষা মৌসুম অব্যাহত থাকায় ভারী বর্ষণ ও ভূমিধ্বসের কারণে ১৩ জন মারা গেছে এবং সাতজন আহত হয়েছে।

দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে গত ৪৮ ঘণ্টায় বৃষ্টি সংক্রান্ত ঘটনায় ৯ জন প্রাণ হারিয়েছেন।

আরও পড়ুন: চীনে স্কুলের ছাদ ধসে ১১ জনের মৃত্যু

প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র তৈমুর খান বলেছেন, ভারী বৃষ্টিপাত ও বজ্রপাতের কারণে খাইবার পাখতুনখোয়া প্রদেশে অন্তত ৭৪টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বৃষ্টিপাতের কারণে পাহাড়ি এলাকায় আকস্মিক বন্যা দেখা দেওয়ায় প্রাদেশিক কর্তৃপক্ষ চিত্রাল জেলায় জরুরি অবস্থা ঘোষণা করেছে।


একাত্তর/এসজে

সম্প্রতি আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলায় ব্যাপক বেসামরিক নাগরিক নিহতের জেরে এবার পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে আফগান তালেবান সরকার। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে,...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
আফগানিস্তান সীমান্তে আবারও প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সোমবার (২৯ জুন) পূর্ব আফগানিস্তানে চালানো এই হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে আফগান সরকারের পক্ষ...
ভূ-রাজনীতিতে চরম উত্তেজনা, লেবাননে ভঙ্গুর পরিস্থিতি এবং হরমুজ প্রণালী বন্ধের হুমকির মধ্যেই এক টেবিলে বসে ‘ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক’ অগ্রগতি অর্জন করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। একটি চূড়ান্ত শান্তি...
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটের সংযোগ সড়ক তলিয়ে গেছে। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১টি জেলার যাতায়াতকারী হাজারো যাত্রী চরম...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো। 
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর