কম্বোডিয়ার ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা, বন্ধ বিদেশি সাহায্য

আপডেট : ২৪ জুলাই ২০২৩, ০২:০৮ পিএম

কম্বোডিয়ার নির্বাচনে ক্ষমতাসীন পিপলস পার্টি (সিপিপি) বিজয়লাভ করার ঘোষণা দেয়ার পর ‘একতরফা’ নির্বাচনের অভিযোগে দেশটিতে কিছু বিদেশি সহায়তা কর্মসূচি স্থগিত ও কয়েকজন ব্যক্তির ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। 

সোমবার স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে বলেছেন, ওয়াশিংটন ‘বিচলিত’ যে নির্বাচনে প্রধানমন্ত্রী হুন সেনের সিপিপি কোনো কার্যকর প্রতিপক্ষের মুখোমুখি হয়নি এবং সেটি ‘অবাধ বা সুষ্ঠু ছিল না।’

মিলার বলেন, ‘নির্বাচনের আগে, কম্বোডিয়ার কর্তৃপক্ষ রাজনৈতিক বিরোধী, মিডিয়া এবং সুশীল সমাজের বিরুদ্ধে হুমকি এবং হয়রানির একটি প্যাটার্নে জড়িত ছিল, যা দেশের সংবিধানের চেতনা এবং কম্বোডিয়ার আন্তর্জাতিক কর্তব্যকে ক্ষুণ্ণ করেছে।’

‘এর প্রতিক্রিয়ায়, মার্কিন যুক্তরাষ্ট্র এমন ব্যক্তিদের উপর ভিসা বিধিনিষেধ আরোপ করার পদক্ষেপ নিয়েছে যারা গণতন্ত্রকে ক্ষুণ্ণ করেছে, এবং কিছু বিদেশি সহায়তা কর্মসূচির বিরতি বাস্তবায়ন করেছে।’ 

মিলার কম্বোডিয়ার কর্তৃপক্ষকে প্রকৃত বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার করার, রাজনৈতিকভাবে অনুপ্রাণিত বিচারের অবসান ও সরকারী সমালোচকদের মুক্তি দেয়ার এবং ‘দেশের আন্তর্জাতিক অবস্থানের উন্নতি’ করার জন্য স্বাধীন মিডিয়াকে হস্তক্ষেপ ছাড়াই কাজ করতে অনুমতি দেয়ার আহ্বান জানিয়েছেন।

৩৮ বছর ধরে কম্বোডিয়া শাসন করা হুন সেন নির্বাচনের বিশ্বাসযোগ্যতা সম্পর্কে পশ্চিমা উদ্বেগকে পাত্তা না দিয়ে তার বড় ছেলে হুন মানেতকে ক্ষমতায় অভিষিক্ত করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। 

রোববারের বহুল বিতর্কিত কম্বোডিয়ার এই নির্বাচনে ৮১ লাখ ভোটার ভোট দিয়েছেন বলে দেশটির নির্বাচন কমিটি জানিয়েছে। নির্বাচন কমিটির মতে, রোববারের নির্বাচনে ভোট পড়ার হার ছিল ৮৪ শতাংশ।

আরও পড়ুন: মাতাল হয়ে গাড়ী চালিয়ে গ্রেপ্তারের পর কিউই মন্ত্রীর পদত্যাগ

হুন সেন বলেছেন, গত তিন দশকের মধ্যে এবারের নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পড়েছে। আর এর মধ্য দিয়ে বিদেশিদের ভোট নস্যাৎ করে দেওয়ার চেষ্টার প্রতিবাদ ভোটাররা ব্যালটের মাধ্যমে করেছেন বলেও দাবি করেন তিনি।

সিপিপির সঙ্গে এবারের নির্বাচনে অংশ নিয়েছে আরও ১৭টি রাজনৈতিক দল। যদিও এই ১৭টি দলের বেশিরভাগই নাম-সর্বস্ব। তাদের কোনও দলই এর আগে ২০১৮ সালের নির্বাচনে একটি আসনেও জয় পায়নি।


একাত্তর/এসজে

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্য থেকে ইতিহাস গড়ে সিনেটর নির্বাচিত হওয়ার মাত্র কয়েক দিনের মাথায় নতুন এক রাজনৈতিক ফান্ডরেজিং পদক্ষেপ নিয়েছেন ডেমোক্র্যাট নেতা আব্দুল এল-সাইদ। মার্কিন সংবাদমাধ্যম দ্য...
তেহরানের সাথে একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে আলোচনায় ব্যাপক অগ্রগতির দাবি করার পাশাপাশি ইরানের কেশম দ্বীপে সামরিক হামলার বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুটি ক্ষেপণাস্ত্র...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বিপর্যয়ের পর থেকেই গভীর সংকটের মুখে পড়েছেন দেশের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। হোয়াইট হাউসের অন্দরে তার ভবিষ্যৎ নিয়ে সংশয় তৈরি হওয়ার পাশাপাশি...
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান তীব্র উত্তেজনা ও সামরিক সংঘাতকে ‘যুদ্ধ’ হিসেবে মানতে নারাজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের বিরুদ্ধে ওয়াশিংটন উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে দাবি করে...
সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশসীমায় হুতি বিদ্রোহীদের ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র ‘সফলভাবে’ প্রতিহত ও ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। তবে এই আকাশযুদ্ধের ঠিক পরপরই রিয়াদের কিং...
ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক লক্ষ্য অর্জন এখনো সম্পূর্ণ হয়নি বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ। তেহরান নতুন করে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ...
দেশে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা এবং বিচারবহির্ভূত সহিংসতার মাত্রা আশঙ্কাজনকহারে বৃদ্ধি পেয়েছে। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) প্রকাশিত অক্টোবর মাসের পর্যবেক্ষণ প্রতিবেদনে দেশের...
সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর