সুদানে বেসামরিক উড়ান বিধ্বস্তে নিহত ৯

আপডেট : ২৪ জুলাই ২০২৩, ০১:২৬ পিএম

সুদানের উপকূলীয় শহর পোর্ট সুদানে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে অন্তত ৯ জন নিহত হয়েছেন। সোমবার সুদানের সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানায়। 

বিবৃতিতে বলা হয়, একটি বেসামরিক অ্যান্টোনভ বিমান পোর্ট সুদান বিমানবন্দরে কারিগরি ত্রুটির ফলে বিধ্বস্ত হয়েছে, যার ফলে চার সামরিক কর্মীসহ ৯ জন নিহত হয়েছে। এক শিশু দুর্ঘটনা থেকে বেঁচে গেছে। 

গত ১৫ এপ্রিল রাজধানী খার্তুম এবং পশ্চিম সুদানের রাজ্যগুলোতে সেনাবাহিনী এবং র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস আধাসামরিক গোষ্ঠীর মধ্যে যুদ্ধ শুরু হওয়ার ১০০ দিন পরে এই দুর্ঘটনা ঘটলো।

দেশটির পূর্ব উপকূলে অবস্থিত লোহিত সাগর রাজ্যের পোর্ট সুদান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সুদানি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকা শহরগুলোর মধ্যে একটি।

আরও পড়ুন: কম্বোডিয়ার ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা, বন্ধ বিদেশি সাহায্য

দেশটিতে এখনও সচল থাকা একমাত্র বিমানবন্দর পোর্ট সুদান। এর ফলে শহরটি অত্যন্ত প্রয়োজনীয় বিদেশি সাহায্যের জন্য একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট হয়ে উঠেছে।


একাত্তর/এসজে

পেরুর বিখ্যাত নাজকা রেখা প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখতে যাওয়া বিদেশি পর্যটকদের বহনকারী একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে উড়োজাহাজে থাকা ১৩ জনের সবাই নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ।
দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের (ইউএনমিস) মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে নিরাপত্তা পরিষদ। তবে বেশ কয়েকটি সদস্য রাষ্ট্রের আপত্তি সত্ত্বেও এই মিশনের আকার কমিয়ে আনা হয়েছে।
কলম্বিয়ার দক্ষিণপশ্চিমাঞ্চলে দেশটির সামরিক বাহিনীর একটি কার্গো উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে কমপক্ষে ৬৬ জন নিহত হয়েছেন।
রুয়ান্ডা-সমর্থিত এম-২৩ বিদ্রোহীরা জানিয়েছে , তারা নিজেদেরকে পূর্ব কঙ্গোর উভিরা শহর থেকে প্রত্যাহার করে নেবে। গত সপ্তাহে শহরটি দখলের পর যুক্তরাষ্ট্র বিদ্রোহীদের এই পদক্ষেপের সমালোচনা করে জানায়, এর...
প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন।
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের সব স্কুল-কলেজ আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) বন্ধ থাকবে। এদিন কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে দেয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে তীব্র হুংকার ছাড়ার পাশাপাশি এক চরম সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়ে থাকার কথা ব্যক্ত...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলাদাভাবে সাইডলাইন বৈঠক করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে ও মালদ্বীপের ভাইস...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর