খোঁজ মিললো সম্রাট নিরোর ব্যক্তিগত থিয়েটারের

আপডেট : ০১ আগস্ট ২০২৩, ০৫:৪৯ পিএম

বৃহস্পতিবার ইতালির রাজধানী রোমে মাটির নিচে সম্রাট নিরোর ব্যক্তিগত একটি থিয়েটারের খোঁজ পেয়েছেন প্রত্নতত্ত্ববিদেরা। 

সিএনএনের খবর অনুসারে, ভ্যাটিকান থেকে কয়েক মিটার দূরে এই থিয়েটারের খোঁজ পাওয়া যায়। এই মহামূল্যবান আবিষ্কারটি করেছেন রোমের স্পেশ্যাল সুপারইনটেনডেন্ট ড্যানিয়েলা পোরো।

প্রাচীন এই থিয়েটারের অস্তিত্বের কথা রোমান লেখক ও ইতিহাসবিদ প্লিনি দ্য এল্ডার তার এক লেখায় উল্লেখ করেছিলেন। তবে তার সে লেখায় ছিল না কোনো তথ্য এর অবস্থান সম্পর্কে। 

২০২০ সালে স্থানটিতে শুরু হওয়া খননকাজের নেতৃত্ব দিচ্ছেন প্রত্নতত্ত্ববিদ মার্জিয়া ডি মেন্তো। 

প্রায় দুই হাজার বছরের পুরোনো এই থিয়েটারে মিলেছে চমৎকার মার্বেল পাথরে তৈরি কলাম, স্বর্ণপত্র, অভিজাত সাজসজ্জা ও একাধিক সংগ্রহশালা। সবচেয়ে চমদপ্রদ বিষয় হচ্ছে এখানে নাটক মঞ্চায়নে ব্যবহৃত পোশাক ও মঞ্চের জন্য নান্দনিক বিভিন্ন পর্দা পাওয়া গেছে। 

সম্রাট নিরো ছিলেন শিল্পপ্রাণ একজন শাসক। বিশেষ করে সংগীত, অভিনয়, খেলাধুলায় অনুরাগ ছিল তার। 

আরও পড়ুন : পাঁচ মামলায় ক্ষমা পেলেন সু চি

৫৪ খ্রিষ্টাব্দে ১৬ বছর বয়সে ক্ষমতা লাভ করেছিলেন রোমান সম্রাট নিরো। বিদ্রোহ ও আক্রমণের শিকার হয়ে ৬৮ খ্রিষ্টাব্দে ক্ষমতাহীন হন রোমের এ শাসক। সেসময় ফাঁসির ভয়ে তিনি আত্মহত্যা করেন।


একাত্তর/পিএজে

ভারতের রাজধানী দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা ও এয়ার ইন্ডিয়ার গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের এক চরম কেলেঙ্কারী উন্মোচিত হয়েছে! কোনো প্রকার ইমিগ্রেশন চেক বা অভিবাসন যাচাই...
ন্যাটো মহাসচিব মার্ক রুটের সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, রোম কখনোই ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে জড়িত ছিল না।
এক সময়ের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কে এবার চরম ধস নেমেছে। একটি ইতালীয় টেলিভিশন চ্যানেলকে দেওয়া...
আগামী ২ জুন ইতালির প্রজাতন্ত্র দিবস। সেই উপলক্ষ্যে রাজধানী রোমে মাঝরাতে চলছিল জমকালো প্যারেডের প্রস্তুতি ও মহড়া। কিন্তু এক ট্রাফিক পুলিশ অফিসারের অতি-উৎসাহে সেই মহড়া মুহূর্তের মধ্যে রণক্ষেত্রে রূপ...
নিষেধাজ্ঞা অমান্য করে এবং মূল ফটক ডিঙিয়ে দিল্লির বিখ্যাত যন্তর মন্তরে প্রবেশের দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের বিচার বিভাগীয় জেল হেফাজতের...
ভারতের সঙ্গে বাংলাদেশ কিংবা ফ্রান্সের তুলনা টেনে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর করা ‘শাসন পরিবর্তন’ মন্তব্য নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এই বিতর্কের জবাবে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সংসদ...
বলিউড তারকা টাইগার শ্রফকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত চাঞ্চল্যকর ও রোমহর্ষক হামলার রেশ কাটতে না কাটতেই মূল তিন শ্যুটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের জুহুতে টাইগারের বিএমডব্লিউ...
শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ও তাৎপর্যপূর্ণ দিন মহাঅষ্টমীতে দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে এক কুমারী শিশুকে আরাধনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর