পশ্চিম তীরে ইসরাইলি অভিযানে দুই ফিলিস্তিনি নিহত

আপডেট : ১৫ আগস্ট ২০২৩, ০৯:৪৭ পিএম

অধিকৃত পশ্চিম তীরের জেরিকো শহরের একটি শরণার্থী শিবিরে অভিযান চালিয়ে দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। 

মঙ্গলবার জেরিকো হাসপাতালের পরিচালক রয়টার্সকে বলেন, দুই যুবককে বুকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১৬ বছর বয়সী কুসায় আল-ওয়ালাজি এবং ২৫ বছর বয়সী মোহাম্মদ নুজুম সকালে জেরিকোতে ইসরাইলি বাহিনীর হাতে গুলিবিদ্ধ হন। 

এটি জেরিকোতে গত কয়েক মাসের মধ্যে প্রথম মারাত্মক অভিযান।

এলাকার বাসিন্দারা বলেছেন, ইসরাইলি বাহিনীর সাথে সশস্ত্র সংঘর্ষ হয়েছে তবে নিহত দুই ব্যক্তি এতে জড়িত কিনা তা জানা যায়নি।

এক ঘণ্টারও কম সময় ধরে এ অভিযান চলে বলে তারা জানান। 

শরণার্থী শিবিরে ইসরাইলি অভিযান, ফিলিস্তিনি গ্রামের ওপর ইহুদি বসতি স্থাপনকারীদের আক্রমণ এবং ইসরাইলিদের ওপর ফিলিস্তিনিদের হামলায় কয়েক মাস ধরে পশ্চিম তীরে সহিংসতা বৃদ্ধি পেয়েছে। 

ফরাসি বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, জেরিকোতে দুজন ফিলিস্তিনির মৃত্যুতে এ বছর ইসরাইলি বাহিনীর হাতে নিহতের সংখ্যা ২১৬তে পৌঁছেছে। 

আরও পড়ুন: ইউক্রেনের ভলিনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন নিহত

উভয়পক্ষের সরকারী সূত্র থেকে সংকলিত এএফপির তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ২৮ জন ইসরাইলি, একজন ইউক্রেনীয় এবং একজন ইতালীয়ও রয়েছে। 

সর্বশেষ হত্যাকাণ্ডের বিষয়ে মন্তব্যের জন্য এএফপি-র অনুরোধে সাড়া দেয়নি ইসরাইলি সামরিক বাহিনী।


একাত্তর/এসজে

ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের এফজেড-১০৭৩ ফ্লাইটে মধ্যআকাশে ঘটে গেল এক রোমাঞ্চকর ও হাড়হিম করা ঘটনা! উড্ডয়নরত বিমানে আচমকা কুঠার হাতে মূল পাইলটের ওপর ঝাঁপিয়ে পড়েন বিমানটির কো-পাইলট। ১৭০ জনেরও বেশি যাত্রী...
দুবাই থেকে ইসরাইলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমানে মাঝআকাশে ককপিটের ভেতরে দুই পাইলটের মধ্যে নজিরবিহীন ও রক্তক্ষয়ী মারামারির ঘটনা ঘটেছে! এই সহিংস গোলযোগের কারণে বিমানটি নিয়ন্ত্রণ...
আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনের মাত্র এক মাস আগে এক চাঞ্চল্যকর ও নজিরবিহীন কূটনৈতিক পদক্ষেপে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গোপনে সফর করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একটি...
গোপনে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি সফর করেছেন মধ্যপ্রাচ্যের কসাই খ্যাত ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। 
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর