মালি সীমান্তে হামলায় নাইজারের ১৭ সেনা নিহত

আপডেট : ১৬ আগস্ট ২০২৩, ০৪:০১ পিএম

মালির সীমান্তের কাছে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নাইজারের অন্তত ১৭ সৈন্য নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার রাতে প্রকাশিত একটি বিবৃতি অনুসারে, নাইজেরান সশস্ত্র বাহিনীর (এফএএন) একটি বিচ্ছিন্ন দল বনি এবং তোরোদির মধ্যে কাউতুগু শহরের কাছে সন্ত্রাসী হামলার শিকার হয়।

বিবৃতিতে আরও বলা হয়, এ হামলায় ২০ জন সৈন্য আহত হয়েছে এবং তাদের সবাইকে রাজধানী নিয়ামেতে সরিয়ে নেয়া হয়েছে।

সেনাবাহিনী বলেছে, পশ্চাদপসরণ করার সময় ১০০ জনেরও বেশি হামলাকারীকে ‘নিরপেক্ষ’ করা হয়। 

গত এক দশকে মধ্য মালি, উত্তর বুরকিনা ফাসো এবং পশ্চিম নাইজারের মধ্যবর্তী সীমান্ত এলাকার সাহেল অঞ্চল আল-কায়েদা এবং আইএসআইএল (আইএসআইএস) এর সাথে যুক্ত সশস্ত্র গোষ্ঠীগুলোর সহিংসতার কেন্দ্রস্থল হয়ে উঠেছে।

এই প্রক্রিয়া ২০২০ সাল থেকে তিনটি দেশেই সামরিক অধিগ্রহণকে ত্বরান্বিত করেছে। সর্বশেষ গত ২৬ জুলাই নাইজারে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে অপসারণ করা হয়। 

আরও পড়ুন: ভারতের চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা ভোগাচ্ছে অন্যদের

দক্ষিণ-পূর্ব নাইজারও উত্তর-পূর্ব নাইজেরিয়া থেকে আসা সশস্ত্র গোষ্ঠীগুলোর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। ২০১০ সাল থেকে বোকো হারামের প্রচারণার মূল কেন্দ্র এটি। 

নাইজারে অভ্যুত্থানের নেতারা বলেছেন, ‘নিরাপত্তা পরিস্থিতি এবং খারাপ শাসনের ফলে’ উদ্ভূত নিরাপত্তাহীনতার কারণে বাজুমের ক্ষমতাচ্যুতি হয়েছে। 


একাত্তর/এসজে 

যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষকে ঘায়েল করতে এদের কোনো খাবারের প্রয়োজন হয় না, তেষ্টা মেটাতে এক ফোঁটা পানিরও দরকার পড়ে না! রক্ত-মাংসের মানুষ নয়, অথচ শত্রুর ডেরায় ঢুকে নিখুঁত নিশানায় হানা দিতে ওস্তাদ।...
শনিবার ভোরে মালির রাজধানী বামাকোসহ দেশটির বিভিন্ন প্রান্তে এক ভয়াবহ ও সুসংগঠিত হামলার খবর পাওয়া গেছে। রাজধানী বামাকোর উপকণ্ঠে অবস্থিত দেশটির প্রধান সামরিক ঘাঁটি কাতিতে শক্তিশালী বিস্ফোরণ এবং একটানা...
পশ্চিম আফ্রিকার দেশ মালিতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ২৯ জন।
রুশ কৌশলে পশ্চিম আফ্রিকার দেশ নাইজারেও ধরাশায়ী হলো মার্কিন যুক্তরাষ্ট্র। গেলো কয়েক বছর ধরে ক্রমবর্ধমানভাবে রাশিয়ার দিকে ঝুঁকছে নাইজার, এমন পরিস্থিতিতে নাইজার থেকে সমস্ত কমব্যাট সেনা প্রত্যাহারের...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর