ব্যাংককের শপিংমলে গোলাগুলিতে নিহত চার

আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ০৯:২০ পিএম

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি শপিং সেন্টারে গোলাগুলিতে কমপক্ষে চার জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও পাঁচজন। এই ঘটনায় ১৪ বছর বয়সী এক বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়েছে।

মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ ফেসবুক পেজে জানিয়েছে, ব্যাংককের জনপ্রিয় সিয়াম প্যারাগন মলে এই ঘটনার বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, গুলির ঘটনার সাথে সাথেই মলটিতে লোকজন দৌড়াদৌড়ি শুরু করে। এ সময় জরুরি অ্যালার্ম বাজার পাশাপাশি শপিং সেন্টারের আলো বন্ধ হয়ে যায়।

দেশটির পুলিশ জানায়, অন্যান্য দিনের মতো মঙ্গলবারও ব্যাংককের শপিং মলটিতে প্রচুর মানুষের সমাগম হয়েছিল। এই সময় একজন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতি হঠাৎ এলোপাথারি গুলি ছুঁড়তে থাকে।

এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। জখম তিনজনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় উদ্বেগ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন।

গুলির খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে থাই পুলিশ। শুরু হয় অভিযুক্তের খোঁজে তল্লাশি। গুলি চালানোর ঘটনায় জড়িত থাকার সন্দেহে ১৪ বছর বয়সী তরুণকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সন্দেহজনক তরুণের একটি ছবি পোস্ট করেছে কর্তৃপক্ষ। তাকে খাকি কার্গো প্যান্ট ও একটি বেসবল ক্যাপ পরা অবস্থায় দেখা গেছে। তবে, তদন্তের স্বার্থে আততায়ীর নাম প্রকাশ করেননি তদন্তকারীরা।

এদিকে, ব্যাংককের মলে গুলি চালোনার একাধিক ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করা হচ্ছে। ভাইরাল হয় ভিডিওগুলো। মলের নিচতলার একটি ওয়াশরুম থেকে প্রথম গুলো শোনা যায় বলে জানা গেছে।

 

এআর
প্রকৃতির তাণ্ডবে এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার একাধিক দেশ। থাইল্যান্ড, ভারত এবং মিয়ানমারে টানা মুষলধারে বৃষ্টি ও আকস্মিক বন্যায় অন্তত ১৩০ জনের মর্মান্তিক...
অব্যাহত প্রবল বর্ষণ ও আকস্মিক ভয়াবহ বন্যার কারণে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক এবং এর পার্শ্ববর্তী তিনটি অঞ্চলে দুই দিনের বিশেষ সরকারি ছুটি ঘোষণা করেছে দেশটির মন্ত্রিসভা। রোববার এক জরুরি বৈঠকে...
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে প্রায় ৩০০ মিলিমিটার বা ১২ ইঞ্চি মুষলধারে বৃষ্টির জেরে ভয়াবহ আকস্মিক বন্যার কবলে পড়েছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, নাগরিকদের জীবন ও...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর