চীনে অসময়ের বরফে বিপর্যস্ত দেশটি উত্তরপূর্বাঞ্চল

আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ০৬:৪৩ পিএম

অসময়ে তীব্র শীতে তুষারপাতের কবলে পড়েছে চীনের উত্তরপূর্বাঞ্চলী বিভিন্ন এলাকা। বরফে ছেয়ে গেছে মঙ্গোলিয়ান শহরের রাস্তাঘাট, বাড়ির ছাদ আর গাছপালা। 

কিছু কিছু এলাকায় সোমবার আট থেকে ১০ সেন্টিমিটার তুষারপাত হয়। সেখানে পানি, বিদ্যুৎ, জ্বালানি সরবরাহ সচল এবং যান চলাচল স্বাভাবিক রাখতে সড়কে জনবল নিয়োজিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। 

প্রবল তুষারপাতে চীনের হেলিয়ংজিয়াং প্রদেশের রাজধানী হারবিনে প্রাথমিক স্কুল বন্ধ করে দেয়া হয়েছে। বহু ট্রেন ও বিমানের ফ্লাইট বাতিল করা হয়েছে। প্রায় সব প্রধান সড়ক বন্ধ। 

এই প্রদেশের বিশাল এলাকা বরফের তলায় চলে গেছে। স্বাস্থ্য ঝুঁকি এড়াতে উচ্চ সতর্কতা জারি করে স্থানীয়দের ঘরে থাকার পরামর্শ দেয়া হয়েছে।  

প্রশাসনের পক্ষ থেকে মানুষকে বলা হয়েছে, তারা যেন জরুরি কারণ ছাড়া বাইরে না আসেন বা অন্য জায়গায় যাওয়ার চেষ্টা না করেন।

এদিকে, মঙ্গোলিয়াতেও ভারি বরফ পড়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে ছয়জন নারী, একজন পুরুষ ও একটি ১২ বছর বয়সী শিশুর মৃত্যু হয়। তারা তাদের পশুর সন্ধানে বাইরে গেছিলেন।

 

এআর
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
চীন সীমান্ত সংলগ্ন তিমুরে এলাকায় পাহাড় ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি কমাতে একটি অত্যাধুনিক আগাম সতর্কীকরণ ব্যবস্থা (আর্লি ওয়ার্নিং সিস্টেম) গড়ে তোলার উদ্যোগ নিয়েছে নেপাল। সম্প্রতি হিমবাহ ধসের...
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো দুই দিনের সরকারি সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার দুপুর ১টায়, রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টারটি...
রাজধানীর ব্যস্ততম প্রগতি সরণির নতুনবাজার এলাকায় ঢাকা ওয়াসার পাইপলাইন বসানোর দীর্ঘসূত্রতায় তীব্র যানজট ও দুর্ভোগে পড়েছেন সাধারণ নগরবাসী। মূল সড়কজুড়ে অনিয়ন্ত্রিত খোঁড়াখুঁড়ির কারণে দুই থেকে...
রাজধানীর অভিজাত এলাকা ধানমন্ডিতে খাঁটি স্বর্ণ বিক্রির প্রলোভন দেখিয়ে এক ব্যবসায়ীকে ফাঁদে ফেলে ৩৮ লাখ টাকা ডাকাতির ঘটনায় তিন অবসরপ্রাপ্ত সেনা সদস্যসহ আন্তর্জাতিক প্রতারক ও ডাকাত চক্রের ৯ সদস্যকে...
ইউনিউন পরিষদ (ইউপি) নির্বাচনের মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের জন্যও কমিশন প্রস্তুত রয়েছে এবং খুব অল্প সময়ের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর