পারমাণবিক ক্ষমতাসম্পন্ন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হাইপারসনিক গ্লাইড ভেহিকলে যুক্ত করছে রাশিয়ার রকেট ফোর্স। দেশটির দক্ষিণাঞ্চলের একটি লঞ্চ সাইলো বা মিসাইল সাইলোতে এ ক্ষেপণাস্ত্র প্রস্তুত রয়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিজস্ব টিভি চ্যানেলের বরাত দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে একথা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
লঞ্চ সাইলোতে ক্ষেপণাস্ত্র সজ্জিত করার অর্থ হচ্ছে তা যেকোনো মুহূর্তে ছোড়া হবে। পরমাণু অস্ত্র ব্যবহার নিষিদ্ধ করা একটি আন্তর্জাতিক চুক্তি থেকে সরে আসার দুই সপ্তাহ পর রাশিয়া এই পদক্ষেপ নিলো।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন টেলিভিশন চ্যানেল ভেজদা চ্যানেল প্রচারিত এক ভিডিওতে দেখা গেছে, কাজাখস্তানের কাছে দক্ষিণ-পশ্চিম রাশিয়ার ওরেনবুর্গ প্রদেশের একটি স্থাপনায় অ্যাভানগার্ড হাইপারসনিক বুস্ট-গ্লাইড ভেহিকেলে কৌশলগত এ ক্ষেপণাস্ত্র প্রস্তুত অবস্থায় রয়েছে।
এই ক্ষেপণাস্ত্রের বৈশিষ্ট্য হলো, এটি তার লক্ষ্যের কাছাকাছি যাওয়ার সাথে সাথে অ্যাভানগার্ড গ্লাইড যানটি রকেট থেকে আলাদা হয়ে যায় এবং শব্দের চেয়ে ২৭ গণ গতিতে লক্ষ্যবস্তুর দিকে ছুটে যায়। এ সময় ক্ষেপণাস্ত্রটির গতিবেগ থাকে ঘণ্টায় ২১ হাজার মাইল বা ৩৪ হাজার কিলোমিটার।
এর আগে ২০১৯ সালে রাশিয়া প্রথমবার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে আভাগাঁর্দ গ্লাইড ভেহিকল যুক্ত করে।
রাশিয়ার সামরিক বাহিনী বলছে, কৌশলগত এই ক্ষেপণাস্ত্রকে কোনো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা অসম্ভব।
সাম্প্রতি শক্তিশালী পারমাণবিক বোমা তৈরির ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর জবাবে রাশিয়াও পাল্টা এ পদক্ষেপ নিয়েছে বলে ধারণা বিশেষজ্ঞদের।
ইসরাইলের তিন ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা
জার্মানির ইসলামিক সেন্টার অফ হামবুর্গে তল্লাশি