রাশিয়ার সহায়তায় 'গোয়েন্দা উপগ্রহ' উৎক্ষেপণ উত্তর কোরিয়ার

আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ০৮:২৫ পিএম

একটি সামরিক গোয়েন্দা উপগ্রহ তৈরি এবং সফল উৎক্ষেপণের জন্য রাশিয়ার কাছ থেকে প্রযুক্তিগত সহায়তা পেয়েছে উত্তর কোরিয়া, এমনটাই আভাস দিয়েছে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস (এনআইএস)। 

দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থা বৃহস্পতিবার সংসদের গোয়েন্দা সংক্রান্ত কমিটির কাছে এ বিষয়ে একটি বিশ্লেষণ দাখিল করেছে। খবর এনআইচকে'র।   

কমিটির একজন সদস্য বলেছেন, দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থার বিশ্বাস যে, উত্তর কোরিয়ার উপগ্রহ সফলভাবে কক্ষপথে প্রবেশ করেছে।

ওই কর্মকর্তা আরও বলেন, উত্তর কোরিয়া রাশিয়াকে তার পূর্ববর্তী উৎক্ষেপণের নীল-নকশা ও উপাত্ত সরবরাহ করেছে এবং মস্কোর কাছ থেকে প্রযুক্তিগত সহায়তা পেয়েছে।

এর আগে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানায়, ‘মালিগিয়ং-১’ নামের কৃত্রিম উপগ্রহটি মঙ্গলবার রাতে উৎক্ষেপণ করা হয়। উপগ্রহটি এরইমধ্যে সঠিকভাবে মহাকাশের কক্ষপথে প্রবেশ করেছে। 

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন নিজে উৎক্ষেপণের এই কার্যক্রম পর্যবেক্ষণ করেছেন।

তবে দক্ষিণ কোরিয়া বলছে, উত্তর কোরিয়ার পাঠানো কৃত্রিম উপগ্রহটি চালু আছে কি না, সে ব্যাপারে তারা এখনো নিশ্চিত নয়।

আরবিএস  
ইরানের তৈরি সাধারণ ও মান্ধাতাধাঁচের তাপ-সন্ধানী ড্রোনগুলো হঠাৎ করেই কীভাবে এতটা নিখুঁত ও প্রাণঘাতী হয়ে উঠল,তা নিয়ে দীর্ঘদিন ধরে চলা রহস্যের মোড়ক অবশেষে খুলল মার্কিন গোয়েন্দা রিপোর্টে!
প্রায় সাড়ে চার বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধের শান্তি আলোচনার সব প্রস্তাব টেবিলে খোলা রয়েছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে সংঘাত নিরসনে যেকোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে রাশিয়ার...
ডিসেম্বরের কনকনে ঠান্ডায় ফ্লোরিডার মিয়ামিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মেগা বৈঠক হতে চলেছে কি না, তা নিয়ে বিশ্বরাজনীতিতে চরম জল্পনা তুঙ্গে। জি-২০...
সামরিক সক্ষমতা বাড়ানোর ধারাবাহিকতায় ‘নতুন অস্ত্রের পরীক্ষা’ চালিয়েছে উত্তর কোরিয়া। কিম জং উনের তত্ত্বাবধানে পরীক্ষাটি সম্পন্ন হলেও, অস্ত্রটি আসলে কী, এর ধরন ও সক্ষমতা নিয়ে বিস্তারিত কিছুই জানায়নি...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের পর্যটনশিল্পকে আধুনিক, প্রযুক্তিনির্ভর, পরিবেশবান্ধব ও বিশ্বমানের শিল্পে উন্নীত করা সরকারের উন্নয়ন পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার।
জুলাইয়ে সামান্য কমার পর আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি। আগস্টে দেশটিতে পোশাক রপ্তানি বেড়েছে ১০ দশমিক ৫৩ শতাংশ। ফলে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার দেশের ১ হাজার ৪৯৮টি পর্যটন আকর্ষণকে অন্তর্ভুক্ত করে একটি সমন্বিত ‘জাতীয় পর্যটন মহাপরিকল্পনা’ প্রণয়নের কাজ চলছে।
বিশ্ব ফুটবলের বরপুত্র লিওনেল মেসির নীল-সাদা জার্সি তুলে রাখার ঘোষণার পর এবার বিশ্বজুড়ে কোটি ফুটবল ভক্তের বুক চিরে কান্না নামাতে তৈরি বুয়েনস আইরেসের আইকনিক মনুমেন্টাল স্টেডিয়াম! আগামী ৬ অক্টোবর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর